Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Viral News: প্রায় ৪৫ বছর ধরে পলাতক ! ১৯৮০ সালে ১০০ টাকার গম চুরির অপরাধে গ্রেফতার ৬৫- র প্রৌঢ়

    5 days ago

    Viral News: প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্ত। এখন তাঁর বয়স ৬৫ বছর। ১৯৮০ সালে অপরাধ করেছিলেন তিনি, অভিযোগ তেমনই। মধ্যপ্রদেশের খারগোনে জেলায় ঘটেছে এই ঘটনা। অভিযোগ, প্রায় ৪৫ বছর আগে এই ব্যক্তি একটি চুরি করেছিলেন। সেই সময় ১০০ টাকার গম চুরির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে এত কম টাকার জিনিস চুরির জন্য এতদিন পর যে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে, তা জেনে হতবাক অনেকেই।                                              

    ১৯৮০ সালে শুরু হয়েছিল এই ঘটনা। বালকাওয়াড়া থানার অন্তর্গত বালখাড় গ্রামের বালসামুন্ড এলাকায় ঘটেছিল গম চুরির ঘটনা। সাতজন অল্প বয়সী ছেলেদের একটি দল যুক্ত ছিল এই কাজে। সেই দলে ছিলেন মুজিদ নামে এক ব্যক্তির ছেলে সেলিম। সেই বছর এক রাতে একটি ক্ষেতে ঢুকে ১০০ টাকার গম ওই সেলিম নামের যুবক চুরি করেছিল বলে অভিযোগ। সেই সময় অর্থাৎ ১৯৮০ সালে এক কুইন্টাল ভাল গুণমানের গমের দাম ছিল ১০১৫ টাকার কাছাকাছি। এর থেকে অনুমান, যে পরিমাণ গম চুরি হয়েছিল তা দিয়ে মেরেকেটে ছোট একটা বস্তাও হয়তো পূর্ণ করা যাবে। কয়েক কিলোগ্রাম গম হয়তো চুরি গিয়েছিল। সেই সময় অভিযুক্ত সেলিম ছিলেন তরুণ। বয়স ছিল ২০-র কোঠায়। পুলিশ সূত্রে খবর, গম চুরির ঘটনার পর গ্রাম ছেড়ে তাড়াতাড়ি চলে গিয়েছিল সেলিম ও তাঁর পরিবার। পাশেই ধার জেলায় বাগ এলাকায় নতুন করে জীবনযাপন শুরু করে তারা। 

    এরপর কেটে গিয়েছে কয়েক দশক। স্বভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়েছিলেন সেলিম। এখন একটি ছোট দোকানও রয়েছে তাঁর। মোটামুটি ভালই চলে সেই দোকান। এত বছর পর অতীতের সামান্য একটা ভুলের মাশুল যে সেলিমকে এতদিন পর এভাবে দিতে হবে তা ভাবেননি কেউই। না সেলিম নিজে, না তাঁর পরিবার। আসলে মধ্যপ্রদেশ সরকার দীর্ঘদিন ধরে যেসব মামলার নিষ্পত্তি হয়নি, সেগুলি মেটানোর চেষ্টায় পলাতক অপরাধীদের গ্রেফতার করতে রাজ্যব্যাপী অভিযান চালাচ্ছে। আর তার জেরেই সেলিম নজরে এসেছে তাদের। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংবিধার উপযুক্ত ধারা অনুসারে তাঁর বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে বলে খবর। আদালতেও পেশ করা হয়েছে অভিযুক্তকে। 

    Click here to Read More
    Previous Article
    Bengaluru News: সাংঘাতিক ! মায়ের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠানোর অভিযোগ মেয়ের বিরুদ্ধে
    Next Article
    Viral Video: 'ঠাকুর হু ম্যায়', মহিলা ব্যাঙ্ক কর্মীর আস্ফালন ! আপত্তিকর শব্দ ব্যবহার করে গ্রাহকের সঙ্গে চরম দুর্ব্যবহার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment