Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Vijay-Rashmika: সোশ্যাল মিডিয়ায় 'বিরোশের বিয়ে'-র কথা ঘোষণা করলেন বিজয়-রশ্মিকা, চলতি মাসেই সাত পাক!

    3 days ago

    কলকাতা: তাঁদের বিয়ে নিয়ে জল্পনা, একের পর এক সামনে এসেছে নতুন দিন, নতুন বিয়ের তারিখ। রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) যে সম্পর্কে রয়েছেন, তা ইন্ডাস্টির কাছে ওপেন সিক্রেট। দক্ষিণী এই তারকা জুটি দীর্ঘদিন ধরেই প্রেম করছেন। তবে এই বিষয় নিয়ে কখনও মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই। বিভিন্ন সময়ে তাঁদের দিকে বিভিন্ন প্রশ্ন এলেও, স্বযত্নে তাঁরা এড়িয়ে গিয়েছেন সবটাই। 

    তবে আর রাখঢাক করলেন না বিজয় রশ্মিকা জুটি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তাঁরা জানিয়ে দিলেন, জল্পনায় সিলমোহর, সত্যিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় রশ্মিকা। সোশ্যাল মিডিয়ায় রবি রাতে একটি স্টেটাস শেয়ার করে নেন তিনি। সেখানে এই তারকা জুটি জানান, তাঁরা এখন থেকে 'বিরোশ'। ২ জনের নাম জুড়ে নেওয়ার এই ফ্যাশন শুরু হয়েছিল বিরাট কোহলি (Virat Hohli) আর অনুষ্কা শর্মার (অনুষ্কা শর্মা) বিবাহের মধ্যে দিয়ে। বিরাট আর অনুষ্কাকে একসঙ্গে ডাকা হয়, বিরুষ্কা। আর এরপর থেকেই, বিভিন্ন তারকা দম্পতিকে এমনভাবেই নামকরণ করেছেন অনুরাগীরা। কখনও শোনা গিয়েছে রণালিয়া তো কখনও ভিক্যাট। আর এবার, সেই তালিকায় নাম লেখাতে চলেছেন, 'বিরোশ'। 

    রবি রাতে সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস শেয়ার করে নিয়েছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোণ্ডা। সেখানে তাঁরা একত্রে লিখেছেন, ' আমাদের কোনও কিছু নিয়ে পরিকল্পনা করা বা সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভেবে, তোমরা আমাদের নামকরণ করেছো, 'বিরোশ'।' আর সেই কারণেই বিয়ের মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, বিজয় আর রশ্মিকা  সঙ্গে রাখলেন, সেই অনুরাগীদের দেওয়া নাম। নিজেদের বিয়ের কথা ঘোষণা করলেন এই তারকা যুগল। জানিয়ে দিলেন, তাঁদের 'বিরোশের বিয়ে' -র কথা। জীবনের অন্যতম অনুষ্ঠানে তাই অনুরাগীদের দেওয়া নামই বহন করবেন বিজয় আর রশ্মিকা। তাঁরা অনুরাগীদের ভালবাসা ও আলিঙ্গনের খবর জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবর শেয়ার করে নিয়েছেন বিজয় আর রশ্মিকা। 

    জানা যাচ্ছে, রাজস্থানের রাজকীয় প্যালেসে বসবে বিজয় আর রশ্মিকার বিয়ের আসর। বিয়ের জন্য, ডেস্টিনেশন ওয়েডিং দেশের বাইরে নয়, রাজস্থানের মতো রাজকীয় শহরকেই বেছেছেন বিজয় আর রশ্মিকা। জানা যাচ্ছে, খুব ঘনিষ্ঠ বন্ধুদের বিয়েই বিয়ের অনুষ্ঠান করবেন বিজয় আর রশ্মিকা। পরবর্তীতে মুম্বইতে হবে রিসেপশন। 

     

    Click here to Read More
    Previous Article
    Tollywood News: সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে লড়াই দেবপ্রসাদ আর অনুজয়ের, আসছে 'রঙ নেহি সোচ বদলো'
    Next Article
    Jaya Ahsan Exclusive: প্রেম আড়ালে রাখাতেই বিশ্বাসী, বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে কেমন ছিল সিনেমা? জয়া আহসান এক্সক্লুসিভ

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment