Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Vijay-Rashmika: কালই বসছেন বিয়ের পিঁড়িতে, বিজয় আর রশ্মিকার সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে!

    2 days ago

    কলকাতা: বিয়ের সানাই বেজে গিয়েছে রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda)-র। উদয়পুরে একটি বিলাসবহুল রিসর্টে আয়োজন করা হয়েছে তাঁদের বিবাহের যাবতীয় অনুষ্ঠানের। বিয়ের আয়োজনে কোনও খামতি না থাকলেও, আত্মীয় ও বন্ধুদের সংখ্যাটা ১০০-র মধ্যেই বেঁধে ফেলেছেন। পরবর্তীতে অবশ্য মুম্বইতে বড় করে রিসেপশনের পরিকল্পনা রয়েছে অভিনেত্রী ও অভিনেতার। তবে উদয়পুরে তাঁদের স্বপ্নিল বিয়ের সাক্ষী থাকবেন হাতে গোনা প্রিয়জনই। 

    ২৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন রশ্মিকা আর বিজয়। অনেকেই জানতে চান, নায়ক নায়িকার সম্পত্তির পরিমাণ কত? একটা সময়ে পর্দায় স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় আর রশ্মিকা। আর এবার, সত্যি সত্যিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। প্রাথমিকভাবে বিয়ের খবর প্রকাশ্যে আনতে না চাইলেও, পরবর্তীতে রশ্মিকা আর বিজয় একসঙ্গেই বিয়ের খবরে সিলমোহর দেন। তাঁরা জানান, 'বিরোশের বিয়ে' -র খবর। 

    রশ্মিকা মন্দানার সম্পত্তির পরিমাণ-
    রশ্মিকা মন্দানার ২০২৬ সালে আনুমানিক সম্পত্তির পরিমাণ, ৬৬ কোটি টাকা। তিনি এই সমস্ত সম্পত্তি তাঁর সিনেমার পারিশ্রমিক এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে আয় করেছেন

    • সূত্রের খবর, অভিনেত্রী প্রতিটি সিনেমার জন্য ৪ কোটি থেকে ৮ কোটির ভিরত পারিশ্রমিক পান। তবে 'পুষ্পা'-র মতো বড় হিট সিনেমার জন্য তাঁর পারিশ্রমিক বেড়ে যায়।
    • তাঁকে একটি প্রোজেক্টের জন্য ১০ কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়েছিল।
    • সিনেমা ছাড়াও, রশ্মিকা জুয়েলারি, বিউটি, বেভারেজ এবং কনজিউমার ব্র্যান্ডের সঙ্গে ব্র্যান্ড পার্টনারশিপ থেকে ভালোই আয় করেন। এই তালিকায় 'সোয়ারোভস্কি', 'বোট', 'কল্যাণ জুয়েলার্স',  'সেভেন আপ' এবং 'মীশো'-র মতো ব্যান্ড অন্তর্ভুক্ত রয়েছে।
    • তিনি ভেগান বিউটি ব্র্যান্ড প্লুমে অ্যাম্বাসেডর এবং ইনভেস্টর এই ২ ভূমিকাই পালন করেন।
    • রিয়েল এস্টেট-এ বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, হায়দরাবাদ এবং কুর্গে তাঁর সম্পত্তি রয়েছে, যার মধ্যে শুধুমাত্র তাঁর বেঙ্গালুরুর বাড়ির দাম প্রায় ৮ কোটি টাকা।
    • এছাড়াও, তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহে অডি Q3, রেঞ্জ রোভার স্পোর্ট, মার্সিডিজ-বেঞ্জ C-ক্লাসের মতো মডেল এবং আরও অনেক রয়েছে।

    বিজয় দেবরাকোন্ডার সম্পত্তির পরিমাণ-
    দক্ষিণের প্রথম সারির অন্যতম অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। সূত্রের খবর, বিজয়ের ২০২৬ সাল পর্যন্ত আনুমানিক সম্পত্তির পরিমাণ ৬৬ কোটি থেকে ৭০ কোটি টাকার মধ্যে। তাঁর আয়ের প্রধান উৎস সিনেমা।

    • রিপোর্ট অনুযায়ী, বিজয় প্রতিটি প্রোজেক্টের জন্য ১২ কোটি থেকে ১৫ কোটির মধ্যে পারিশ্রমিক নেন।
    • তিনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও বেশ ভালো আয় করেন, যেখানে প্রায়ই ১ কোটি টাকার বেশি চুক্তিতে কাজ করেন তিনি।
    • বিজয় সোশ্যাল মিডিয়ায় প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রায় ৪০ লক্ষ টাকা রোজগার করেন।
    • অভিনয় ছাড়াও, বিজয়ের পোশাকের ব্র্যান্ড রাউডি ওয়্যার রয়েছে। সেখান থেকেও ভালই আয় হয় তাঁর।
    • হায়দরাবাদ ব্ল্যাক হকস ভলিবল টিমেও তাঁর অংশীদারিত্ব রয়েছে। হায়দরাবাদে প্রায় ১৫ কোটি টাকার একটি বাংলো রয়েছে বিজয়ের।
    • তাঁর কাছে BMW ৫ সিরিজ, ফোর্ড মুস্টাং, ভলভো XC90, মার্সিডিজ-বেঞ্জ GLS এবং রেঞ্জ রোভারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।
    • কিছু রিপোর্ট অনুযায়ী, অভিনেতার কাছে প্রায় ৩০ কোটির মূল্যের একটি প্রাইভেট জেটও রয়েছে।
    Click here to Read More
    Previous Article
    Katrina Kaif: সন্তান হওয়ার পরে প্রথমবার প্রকাশ্যে এলেন ক্যাটরিনা, পাপারাৎজিদের দেখে কী করলেন তিনি?
    Next Article
    Ranveer Singh: ভাল সম্পর্ক বজায় রাখতে কিছু টাকা 'ডন ৩' ছাড়ার ক্ষতিপূরণ হিসেবে দিতে চান রণবীর, কী করবেন ফারহান?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment