Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Venus Transit 2026 : ৩ রাশির ভাগ্যের চাকা ঘুরে গেল আজই, কুম্ভে শুক্রের প্রবেশ আগামী এক মাসের জন্য অর্থ-চিন্তা ভুলিয়ে দেবে

    1 day ago

    শুক্রকে সম্পদ, সমৃদ্ধি, প্রেম, সুখ, রোমান্স, বিলাসিতা এবং ঐশ্বর্যের গ্রহ বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আজ ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি, শুক্র শনির রাশি কুম্ভে প্রবেশ করেছে এবং এর প্রভাব সমস্ত রাশির উপর অনুভূত হবে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই গ্রহ মানুষের জীবনে আর্থিক সমৃদ্ধি এবং খ্যাতি আনে। এর মহাদশা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়, প্রায় ২০ বছর। শুক্র আজ ৬ ফেব্রুয়ারি, কুম্ভ রাশিতে প্রবেশ করে ২ মার্চ পর্যন্ত সেখানেই থাকবে। এর পরে, মীন রাশিতে চলে যাবে। এই সময়ে, শুক্রের শুভ প্রভাব বিভিন্ন রাশির উপর দেখা দেবে। বিভিন্ন রাশির জাতক এর ফলে উপকৃত হতে চলেছে।

    কোন কোন রাশির উপকার ? 

    মিথুন রাশি - শুক্র আপনার রাশিচক্র থেকে নবম ঘরে প্রবেশ করেছে, যা ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। এই গোচর আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে এবং প্রতিটি প্রচেষ্টায় ভাগ্যকে আপনার পক্ষে পাবেন। ২ মার্চ পর্যন্ত আপনাকে কোনও আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না।

    তুলা রাশি- শুক্র আপনার রাশিচক্র থেকে পঞ্চম ঘরে গমন করেছে। যা সন্তান, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং প্রেমের সঙ্গে সম্পর্কিত। এই সময়ে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন। প্রেম এবং বৈবাহিক জীবনেও ভাল সময় কাটবে।

    কুম্ভ রাশি- শুক্র আপনার রাশিচক্রের প্রথম ঘরে, অর্থাৎ লয় স্থানে রয়েছে। রাশিফলের প্রথম ঘরটি শরীর এবং মুখের সঙ্গে সম্পর্কিত। শুক্রের গোচর কুম্ভ রাশির জাতকদের জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে, যার মধ্যে রয়েছে সন্তান ধারণের সম্ভাবনা এবং অবিবাহিত মহিলাদের বিবাহের সম্ভাবনা। 

    কোনও রাশির ভাগ্য নির্ভর করে গ্রহদের ঘোরাফেরার উপর। গ্রহদের গতি পথ ১২ রাশির ভাগ্যের ওঠা-নামার মুহূর্ত তৈরি করে। এদিকে, শনি গ্রহ কোনও মানুষের কর্মের উপর তাঁকে ফল দেন। কেউ খারাপ কাজ করলে তাঁর উপর শাস্তির খাঁড়া ঝোলে। অন্যদিকে, ভাল কাজের জন্য ভাল ফল। কেউ সুকর্ম করলে তাঁর ঝুলি সাফল্যে ভরিয়ে দিতে ভোলেন না।

    ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    Click here to Read More
    Previous Article
    Daily Astrology: বিভ্রান্ত হলে শান্ত থাকুন, শনিদেবের আশীর্বাদে কেউ ক্ষতি করতে পারবে না, বড় কিছু ঘটতে চলেছে আপনার জীবনে ! যদি এই রাশির জাতক হন
    Next Article
    Daily Astrology:তিক্ততা কমে প্রেমের সম্পর্ক ফিরতে পারে, সাফল্যের শিখরে পৌঁছতে চলেছেন এই রাশির জাতকরা !

    Related Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment