Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ভারতের থেকেও জটিল অঙ্ক! ইংল্যান্ডের কাছে হেরেও কীভাবে বিশ্বকাপের সেমিতে যেতে পারে পাকিস্তান?

    1 day ago

    দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট মাত্র ১। এই অবস্থায় গ্রুপ ২ থেকে কি সেমিতে যেতে পারবেন সলমন আলি আঘারা?

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত যেতে পারবে কি না, তা নিয়ে হাজারও প্রশ্নচিহ্ন। পরের দুই ম্যাচ জিতলেই হবে না, অনেক অঙ্কও আছে। পাকিস্তানের অবস্থা তার থেকেও খারাপ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও ভারতের হাতে এখনও দুটো ম্যাচ আছে। কিন্তু দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট মাত্র ১। এই অবস্থায় গ্রুপ ২ থেকে কি সেমিতে যেতে পারবেন সলমন আলি আঘারা?

    সুপার এইটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট পায় পাকিস্তান। কিন্তু মঙ্গলবার ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে বেকায়দায় বাবর আজমরা। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ ২-এ তৃতীয় স্থানে। নেট রান রেট -০.৪৬১। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিতে চলে গিয়েছে ইংল্যান্ড। অর্থাৎ এই গ্রুপ থেকে পাকিস্তান ছাড়াও আপাতত লড়াইয়ে আছে নিউজিল্যান্ড (১ ম্যাচে ১ পয়েন্ট, নেট রান রেট ০) ও শ্রীলঙ্কা (১ ম্যাচে ০ পয়েন্ট, নেট রান রেট -২.৫৫০)।

    সেমির রাস্তা এখনও বন্ধ হয়নি পাকিস্তানের। কিন্তু সেটা এখন শাহিন শাহ আফ্রিদিদের হাতেও নেই। তবে সবার আগে তাদের শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হবে। তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৩। তবে সেই ম্যাচে বড় ব্যবধানে জিতে নেট রান রেটে অনেকটা এগিয়ে যেতে হবে।

    তবে তারপর তাকিয়ে থাকতে হবে বাকিদের ম্যাচের ফলাফলের দিকে। শ্রীলঙ্কার আরও একটি ম্যাচ বাকি থাকবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তানের কাছে হারলে ও নিউজিল্যান্ডকে হারালে দাসুন শনাকাদের পয়েন্ট হবে ২।

    অন্যদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও হাতে আরেকটি ম্যাচ থাকবে। সেক্ষেত্রে ইংল্যান্ডকে হারালে মিচেল স্যান্টনারদেরও পয়েন্ট দাঁড়াবে ৩। পাকিস্তানেরও একই পয়েন্ট থাকবে। সেক্ষেত্রে নেট রানরেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছেও হেরে যায়, তাহলে পাকিস্তান সেমিফাইনালে চলে যাবে।

    Click here to Read More
    Previous Article
    সলমনের স্ত্রী-পুত্রকে কুৎসিত আক্রমণ! স্টেডিয়ামে হাতাহাতি, বিদায়ের আশঙ্কায় ‘অসভ্যতা’ পাক ভক্তদের
    Next Article
    হাতে নগণ্য বাজেট, দেশে লিগ বন্ধ চারমাস! সিটি-ইন্টারকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে রূপকথা খুদে ক্লাবের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment