Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ভারত-পাকিস্তান বড় ম্যাচ নয়! বয়কট তুলতেই হুঙ্কার ‘ভারতবিদ্বেষী’ পাক ব্যাটারের!

    15 hours ago

    পরপর দুই ম্যাচ জিততেই পাক বাহিনীর আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে। পাক ব্যাটার সাহিবজাদা ফারহান আবার একধাপ এগিয়ে বলছেন, ভারত-পাক কোনও বড় ম্যাচই নয়। তাঁরা এই ম্যাচটাকে সাধারণ হিসেবেই দেখছেন।

    এশিয়া কাপে টানা তিনটে হার, ফাইনালেও পরাজয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বয়কট’ নাটকের পর অবশেষে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। কিন্তু তর্জনগর্জনের কমতি নেই। পরপর দুই ম্যাচ জিততেই পাক বাহিনীর আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে। পাক ব্যাটার সাহিবজাদা ফারহান আবার একধাপ এগিয়ে বলছেন, ভারত-পাক কোনও বড় ম্যাচই নয়। এশিয়া কাপে ‘ভারতবিদ্বেষী’ আচরণ করে বিতর্কে জড়িয়ে ছিলেন সাহিবজাদা। 

    প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানকে ঠিক যতটা নড়বড়ে মনে হচ্ছিল দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঠিক ততটাই সাবলীল দেখাল শাহিন আফ্রিদিদের। আমেরিকাকে মঙ্গলবার ৩২ রানে হারিয়ে দিলেন বাবররা। ৪১ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। দীর্ঘদিন বাদে এদিন রান পেয়েছেন বাবর। ৩২ বলে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন পাক ক্রিকেটের ‘কিং।’

    আর তাতেই আত্মবিশ্বাসে টগবগ করছে পাকিস্তান। সাহিবজাদা হুঙ্কার দিয়ে রাখলেন, ভারতের বিরুদ্ধেও আগ্রাসী ক্রিকেট খেলবেন। আমেরিকাকে হারিয়ে উঠে তিনি বলেন, “দু’টো ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থাকলে আত্মবিশ্বাসী হবই। আগামী ম্যাচটা এমন কোনও বড় ম্যাচ নয়। আমরা ওদের বিরুদ্ধে প্রথমবার খেলছি না। এবার আমরা অন্যরকম মানসিকতা নিয়ে নামব। আমাদের মিডল অর্ডার একটু সমস্যায় পড়লেও শাদাব, নওয়াজ রান পেয়েছে। আশা করছি, আমাদের খেলা দেখে মজা পাবেন।”

    এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সূর্যকুমার যাদব বলেছিলেন, ভারত-পাক ম্যাচ এখন একতরফা হয়ে গিয়েছে। সেটা সাহিবজাদাকে মনে করিয়ে দিতে বললেন, “গত এশিয়া কাপে কোনও ভাবেই একতরফা ম্যাচ হয়নি। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। এবারও আমরা ভালো ক্রিকেট খেলব।” উল্লেখ্য, এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ‘স্টেনগান সেলিব্রেশন’ করে বিতর্কে জড়িয়ে ছিলেন। পরে জশপ্রীত বুমরাহকে ছয় মারা নিয়ে একটি ডকুমেন্টারিও বানান।

    Click here to Read More
    Previous Article
    DU के 12 कॉलेजों में होगी 600 असिस्टेंट प्रोफेसर की भर्ती, एक क्लिक में चेक कर लें लिस्ट
    Next Article
    टी-20 वर्ल्डकप, साउथ अफ्रीका का पहला विकेट गिरा:फारूकी ने मार्करम को आउट किया, अफगानिस्तान ने टॉस जीतकर बॉलिंग चुनी

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment