Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Uttar Pradesh News : মোমোর 'লোভ', বাড়ির ৮৫ লক্ষ টাকার গয়নাই বিক্রেতার হাতে তুলে দিল কিশোর ! মারাত্মক অভিযোগ উত্তরপ্রদেশে

    1 day ago

    দেওরিয়া (উত্তরপ্রদেশ) : খেতে ভালবাসে এমন অনেকেই আছেন। তারজন্য মাসের শেষে পকেট থেকে মোটা টাকাও খসাতে হয় অনেককে। তা বলে, পছন্দের খাবার খাওয়ার জন্য এত টাকার গয়না খসাতে হবে ? নজিরবিহীন এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। মোমো খাওয়ার জন্য পরিবারের প্রায় ৮৫ লক্ষ টাকা মূল্যের গয়নাই কার্যত বিক্রেতাদের হাতে তুলে দিল এক কিশোর। এমনই অভিযোগ উঠেছে।

    ঘটনার বিস্তার...

    সপ্তম শ্রেণির ওই ছাত্রর এলাকায় রয়েছে মোমো স্টল। তিন জনে মিলে সেই স্টল চালায়। ফ্রি-তে মোমো খাওয়ানোর লোভ দেখিয়ে তারাই ওই বালককে বাড়ি থেকে গয়না আনতে বলে, এমন অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের দেওরিয়া শহেরর ঘটনা। অভিযোগে জানানো হয়েছে, বারাণসীর স্থানীয় পুরোহিত বিমলেশ মিশ্রের তরফে। তাঁর ছেলে মোমো খেতে খুবই ভালবাসে। তাঁর দাবি, স্থানীয় ওই তিন মোমো বিক্রেতা তাঁর ছেলের এই ভাললাগাকে হাতিয়ার করেই তাঁদের অলঙ্কার হাতিয়ে নিয়েছে।

    বিমলেশ বাবুর অভিযোগ, ওই তিন মোমো বিক্রেতা তাঁর ছেলেকে বোঝায় যে, সে যদি বাড়ি থেকে গয়না নিয়ে আসে, তাহলে তারা তাকে মোমো দেবে। ধীরে ধীরে তাঁর ছেলে বাড়ি থেকে গয়না নিয়ে যাওয়া শুরু করে। সবকিছু ওই তিন জনকে দিয়ে দেয়। 

    বিমলেশের বোন যখন তাঁদের বাড়ি থেকে গয়না নিতে আসেন তখন সত্যিটা প্রকাশ্যে আসে। গয়না বের করার জন্য আলমারি খোলা হলে তাঁরা দেখেন, সেখানে গয়না নেই। এরপর ওই কিশোরকে প্রশ্ন করা হয়। সে তাঁদের জানায়, ফ্রি-তে মোমো খাওয়ার জন্য সে মোমো বিক্রেতাদের গয়না দিয়ে দিয়েছে। এই ঘটনা নিয়ে পরে থানায় অভিযোগ দায়ের করেন বিমলেশ। তিন অভিযুক্তের নাম করে অভিযোগ জানানো হয়।

    তিনি জানান, ওই গয়নার বর্তমান মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

    মোমো খেতে পছন্দ করে না, এমন মানুষ চট করে পাওয়া যায় না। ব্রেকফাস্ট হোক বিকেল কিংবা সন্ধের স্ন্যাক্সে এই আইটেমটি কম বেশি অনেকেরই জনপ্রিয়তার তালিকায়। স্ট্রিট ফুডে এই খাবার বেস্ট অপশন অনেকের কাছেই। বর্তমানে এই মোমো অনেক রকমের। স্টিমড মোমোর পাশাপাশি ফ্রায়েড মোমো কিংবা কোথে মোমোরও জনপ্রিয়তা তুঙ্গে। শুধু চিকেন নয়, নানা রকমের পুর দেওয়া মোমোও পছন্দ করেন অনেকে। এমনকী বাজারে এসেছে চকলেট মোমোও। আর এহেন মোমো বিক্রি করে এক স্ট্রিট ফুড বিক্রেতা মাসে যে আয় করেন তা শুনলে চমকে যেতে হয়। 

    Click here to Read More
    Previous Article
    FOR MORNING: किसान सम्मान निधि की अगली किस्त से पहले ये काम जरूरी, वरना अटक सकता है पैसा
    Next Article
    India-Bangladesh Relation : কূটনৈতিক টানাপোড়েনের আবহে বড় পদক্ষেপ ভারতের, বাংলাদেশের জন্য বরাদ্দ কমল বাজেটে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment