Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Uttar Pradesh News : ৯৫ হাজার টাকায় ৬ মাসের সন্তানকে বিক্রি করে দিলেন মহিলা ! বাবার অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

    1 week ago

    কৌশাম্বি (উত্তরপ্রদেশ) : চিরকাল সন্তানদের আগলে রাখে মায়েরা। কিন্তু, উত্তরপ্রদেশের এই ঘটনায় সকলে স্তম্ভিত। ৯৫ হাজার টাকার বিনিময়ে নিজের ছয় মাসের পুত্রসন্তানকে বিক্রি করে দিলেন এক মহিলা ! উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার এই ঘটনায় সর্বত্র ছি ছি কার ! যদিও পরে সেই শিশুকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগে দায়ের করেছিলেন বাবা। এর ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পশ্চিম শারিরা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।

    সেখানকার সার্কেল অফিসার জে পি পাণ্ডে বলেন, 'গত ২১ জানুয়ারি খারৌনা গ্রামের বাসিন্দা ব্রিজেশ কুমার অভিযোগ জানান যে, তাঁর স্ত্রী মমতা দেবী তাঁদের ছয় মাসের সন্তানকে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩(৪) ধারায় এফআইআর রুজু করা হয়েছে। যার ভিত্তিতে শিশুটিকে উদ্ধারের জন্য একটি বিশেষ দল গঠন করেন এসপি রাজেশ কুমার। নজরদারি চালিয়ে পাওয়া তথ্য, প্রযুক্তিগত প্রমাণ এবং সূত্রের ভিত্তিতে, পশ্চিম শারিরা পুলিশ বৃহস্পতিবার মাঞ্জানপুর থানার অন্তর্গত তেনওয়া গ্রামের একটি ক্রসিং থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে।'

    এর পরে শিশুটির মা মমতা দেবীকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনিতা শুক্লা নামে আরও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রয়াগরাজ জেলার ধুমানগঞ্জ থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শিশুটি কে কিনেছিল তার খোঁজে তল্লাশি চলছে। জিজ্ঞাসাবাদে মমতা দেবী পুলিশকে জানিয়েছেন, তাঁর টাকার প্রয়োজন ছিল, তাই অনিতার মাধ্যমে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে তিনি তাঁর সন্তানকে ৯৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। ঘটনায় তদন্ত করছে পুলিশ। বাবার হাতে শিশুটিকে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করছে পুলিশ। 

    ২০২৫ সালে কৃত্রিম উপায়ে গর্ভধারণের আড়ালে জালিয়াতি চক্রের পর্দাফাঁস হয়। হায়দরাবাদে গ্রেফতার হন IVF ক্লিনিকের চিকিৎসক-সহ অনেকে। IVF ও সারোগেসি ক্লিনিক চালানোর নামে সেখানে শিশুপাচার চক্র চলছিল বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, সারোগেসির নামে শিশু বিক্রি, অপহরণের অভিযোগও সামনে আসে। পাশাপাশি, শুক্রাণু পাচারের অভিযোগও ওঠে ওই সংস্থার বিরুদ্ধে। হায়দরাবাদের গোপালপুরমে অবস্থিত একটি Center-এর বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ সামনে আসে।

    সম্প্রতি ওই IVF ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক দম্পতি। সারোগেসির মাধ্যমে সেখান থেকে সন্তান গ্রহণ করেছিলেন তাঁরা। কিন্তু DNA পরীক্ষার ফলাফল মেলেনি। 

    Click here to Read More
    Previous Article
    Contaminated Water : ফের সেই ইনদওর, এবার দূষিত জল পান করে অসুস্থ অন্তত ৯ !
    Next Article
    Jharkhand Train Accident : লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ট্রাক, সজোরে ধাক্কা মারল ছুটে আসা ট্রেন, ভাইরাল ভিডিও

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment