Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    US Israel strikes on Iran: এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের

    6 days ago

    নয়াদিল্লি: অবশেষে কাটল জট ? গ্লোব আই নিউজ সূত্রে দাবি করা হয়েছে, ইরান ঘোষণা করেছে , আমেরিকা-ইজরায়েল এবং তাঁদের মিত্র দেশগুলি ছাড়া বিশ্বের সব দেশের খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী !

    [yt]https://youtu.be/N8lbWeBSQzc?si=yUXNmpRDN31RsjqZ[/yt]

    আরও পড়ুন, আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের

    বহু জল ঘোলার পর বদলাল সমীকরণ

    গত বৃহস্পতিবার সংবাদসংস্থা রয়টার্স প্রথমে ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে দাবি করে, ভারত এবং ইরান, দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্য়ে কথা হওয়ার পর, ভারতের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে আসার অনুমতি দিয়েছে ইরান। কিন্তু পরে সংবাদসংস্থা রয়টার্স-ই ইরানের একটি সূত্রকে উদ্ধৃত করে জানায় যে, ভারতের সঙ্গে ইরানের এরকম কোনও চুক্তি হয়নি ভারতকে কি আদৌ এরকম কোনও ছাড় ইরান দিয়েছে? এই প্রশ্নের কোনও উত্তর দেয়নি সেসময় খোদ ভারতীয় বিদেশমন্ত্রকই। তবে এবার সমীকরণ বদলাল। 

    ৩ বার কথোপকথন

    সম্প্রতি বিদেশমন্ত্রক মুখপাত্র  রণধীর জয়সওয়াল বলেছিলেন,ভারতের বিদেশমন্ত্রী ও ইরানের বিদেশমন্ত্রীর মধ্যে সম্প্রতি ৩ বার কথোপকথন হয়েছে। শেষ কথা হয়েছে জাহাজ পরিবহণের নিরাপত্তা  এবং ভারতের এনার্জি সিকিউরিটি নিয়ে। এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়।  দেখুন আমাদের বিদেশমন্ত্রী এবং ইরানের বিদেশমন্ত্রীর মধ্যে যা কথা হয়েছে, সেই বিষয়ে আমি আপনাদের জানিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছিলেন, 'এ বিষয়ে যা বলার জাহাজ মন্ত্রক বলবে!রণধীর জয়সওয়াল বলেন, জাহাজ প্রসঙ্গে জাহাজমন্ত্রকের প্রতিনিধিরা ওখানে থাকবেন। তাঁদের কাছে যদি আপনারা এই বিষয়ে জানতে চান, হয়তো...কারণ এটা অত্যন্ত প্রযুক্তিগত বিষয়। আমার কাছে অতটা আপডেট নেই। '  

    এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! 

    মূলত ,খার্গ দ্বীপের অবস্থান হরমুজ় প্রণালী থেকে ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। মূল ভূখণ্ড থেকে ২৬ কিলোমিটার দূরে হলেও ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দ্বীপ। কারণে, ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ রফতানির আগে পাইপলাইনের মাধ্যমে প্রথমে এই দ্বীপে আসে। সেখান থেকে তার পরে সেগুলি তোলা হয় জাহাজে।যুদ্ধের আবহে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায়, বিশ্বজুড়ে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে তৈরি হয় ঘোর সঙ্কট। তার মধ্যেই স্বস্তির খবর। 

    Click here to Read More
    Previous Article
    Iran on Netanyahu: 'যদি বেঁচে থাকেন...', নেতানিয়াহুকে 'ধাওয়া করে হত্যা' করার অঙ্গীকার ইরানের
    Next Article
    Iran Israel US War: ফুঁসছে ইরান, এবার চরম হুঁশিয়ারি ! অবিলম্বে খালি করতে হবে UAE- র ৩টি গুরুত্বপূর্ণ বন্দর সংলগ্ন এলাকা

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment