Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    US-Iran War: ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন, তখনই আছড়ে পড়ে মিসাইল, সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনেই, ভাইরাল অডিও

    3 days ago

    নয়াদিল্লি: বাবার বাসভবনেই ছিলেন তিনি। ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন কিছু ক্ষণের জন্য। আর সেই সময়ই উড়ে আসে ক্ষেপণাস্ত্র। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান ছিল দুই ঘটনার মধ্যে। আর তাতেই রক্ষা পান ইরানের নবনিযুক্ত শাসক আয়াতোল্লা মোজতবা খামেনেই। কিন্তু তিনি রক্ষা পেলেও, বাবা আয়াতোল্লা আলি খামেনেই প্রাণ হারান। প্রাণ হারান মোজতবার স্ত্রী ও ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল মিলে ইরানে যে হামলা চালায়, তা নিয়ে এবার নতুন তথ্য সামনে এল। (Mojtaba Khamenei)

    ব্রিটেনের The Telegraph এই নয়া তথ্য সামনে এনেছে। একটি অডিও ক্লিপ হাতে পেয়েছে তারা, যাতে আয়াতোল্লা খামেনেইয়ের দফতরের নিয়ম-কানুন বিভাগের প্রধান মাজাহার হোসেইনিকে এমন দাবি করেছেন বলে জানা যাচ্ছে। এবিপি আনন্দ ওই অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি। কিন্তু ওই অডিও-কে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে। একাধিক চাঞ্চল্যকর তথ্যও সামনে এসেছে। The Telegraph জানিয়েছে, তারা অডিওটি রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করে দেখেছে। (US Iran War)

    ২৮ ফেব্রুয়ারি তেহরানে আয়াতোল্লা খামেনেইয়ের বাসভবন এবং দফতর লক্ষ্য় করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওই অডিও রেকর্ডিং অনুযায়ী, ওই দিন সকাল ৯টা বেজে ৩২ মিনিটে হামবা হয়। আশপাশের আরও বেশ কয়েকটি বিল্ডিংয়ে হামাল চালানো হয় একই সময়ে। গোটা খামেনেই পরিবারকে শেষ করে দেওয়াই আমেরিকা এবং ইজ়রায়েলের লক্ষ্য ছিল বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে, হামলার কয়েক সেকেন্ড আগেই ঘর থেকে বেরিয়ে কিছু ক্ষণের জন্য বাগানে গিয়েছিলেন মোজতবা। সেই সময়ই আয়াতোল্লা খামেনেইয়ের বাসভবনে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে।

    ওই হামলায় মোজতবাও আহত হন, তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে দাবি করা হয়েছে অডিও রেকর্ডিংয়ে। বলা হয়েছে, পায়ে চোট পেয়েছেন মোজতবা। কিন্তু বাবার পাশাপাশি, স্ত্রী এবং ছেলেকে হারাতে হয় তাঁকে। মাথা এবং ধড় আলাদা হয়ে যায় মোজতবার জামাইবাবুর। সেনা দফতরের প্রধান মহম্মদ শিরাজির শরীর ছিন্নভিন্ন হয়ে যায় ওই হামলায়। দেহ দেখে চেনার উপায় ছিল না। হামলার সময় সেনা আধিকারিকদের অনেকে সেখানে উপস্থিত ছিলেন। ছিলেন খামেনেই পরিবারের সদস্যরাও।

    আয়াতোল্লার মৃত্য়ুতে বাবার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন মোজতবা। কিন্তু দেশের সর্বোচ্চ শাসক হিসেবে নাম ঘোষণা হলেও, এখনও পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। তিনি গুরুতর আহত হয়েছেন, পা বাদ গিয়েছে বলে দাবি উঠে এসেছে। আবার শোনা গিয়েছে, রাশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন বলে। তবে ইরানের তরফে কিছু খোলসা করা হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোজতবা বেঁচে রয়েছেন বলে তাঁর জানা নেই।

    Click here to Read More
    Previous Article
    Trump on Iran War and NATO: "ন্যাটোর বেশিরভাগ সদস্য যুদ্ধ করতে চাইছে না", সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের পোস্ট! তবে কি ইরানের বিরুদ্ধে এবার একা আমেরিকা?
    Next Article
    US-Iran War: যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলেন মোজতবা খামেনেই, জানালেন, এখনও সময় হয়নি

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment