Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    UPSC Success Story: দিনমজুরের ছেলে, সরকারি সাহায্যে প্রথম চেষ্টাতেই ক্র্যাক করলেন Civil Service Exam!

    1 week ago

    বাবা কাজ করেন চেন্নাইয়ের এক ইটভাটায় দিনমজুর হিসাবে। আর কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প, সুযোগ ও অধ্যবসায়ের ফলে এবারের সিভিল সার্ভিস পরীক্ষা ক্র্যাক করলেন ছেলে সুব্রহ্মণ্যম ভারতী। তামিলনাড়ু সরকারের চালু করা 'নান মুধলবন' (Naan Mudhalvan) প্রকল্পের সাহায্যে প্রথম চেষ্টাতেই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সুব্রহ্মণ্যম।

    নান মুধলবন' (Naan Mudhalvan) প্রকল্পের মাধ্যমে তামিলনাড়ুর সরকার রাজ্যের শিক্ষার্থীদের সঠিক প্রশিক্ষণ, দিক নির্দেশনা, দক্ষতা ও ক্যারিয়ারে সহায়তা করা হয়ে থাকে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় মেন্টরিং ও স্টাডি মেটিরিয়াল সরবরাহ করা হয়। আর এই প্রকল্পের কারণেই সুব্রহ্মণ্যম ভারতীর পড়াশোনায় খুবই সুবিধা হয় বলেই জানা গিয়েছে।

    সিভিল সার্ভিসের ফলাফল প্রকাশের পর নিজের অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেন সুব্রহ্মণ্যম। তাঁর পড়াশোনার এই গোটা যাত্রাকেই অলৌকিকের চেয়ে কম কিছু নয় বলে বর্ণনা করেছেন তিনি। তিনি বলেন, "আমার এই যাত্রা অনেকটা অলৌকিক। এটাই ছিল আমার প্রথম প্রচেষ্টা। নান মুধলবনের সহায়তায় আমি একেবারে প্রথম প্রচেষ্টাতেই সফল হতে পেরেছি। আমি সরকারের নান মুধলবন প্রকল্প এবং সার্ভিস কোচিং সেন্টারের কাছে ঋণী। আমার প্রস্তুতিতে তার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাত্র ১৮ বছর বয়সে কোনও রকম দিক নির্দেশনা ছাড়া আমি ইউপিএসসির জগতে যাত্রা শুরু করেছিলাম। আমার বাবা ও মাই ছিলেন আমার প্রথম অনুপ্রেরণা। আর তাঁরই আমাকে দেশের সেবা করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আর মাটির কাছাকাছি থাক মানুষের জন্য অবদান রাখতে চাই আমি। সেই কারণএই সিভিল সার্ভিসকে বেছে নিয়েছি।"

    সুব্রহ্মণ্যম ভারতীর কাছে সিভিল সার্ভিস শুধু একটি মর্যাদাপূর্ণ ক্যারিয়ারের চেয়েও অনেক বেশি কিছু। তিনি নিজে এমন এক পরিবার থেকে এসেছেন যে পরিবার মাটির একেবারে কাছাকাছি থাকে। যে পরিবার রোজই এক ধরনের সংগ্রাম করে বেঁচে রয়েছে। আর সেই ধরনের মানুষদের জীবনে একটা বদল নিয়ে আসার জন্য এই সিভিল সার্ভিসই সবচেয়ে ভাল প্ল্যাটফর্ম বলে মনে করেন সুব্রহ্মণ্যম ভারতী।

    তিনি সব শেষে বলেন, "আমাদের মতো একেবারে মাটির কাছ থেকে উঠে আসা মানুষদের জন্য অবদান রাখার সেরা মাধ্যম হিসাবে আমি সিভিল সার্ভিসকে বেছে নিয়েছি।

    Click here to Read More
    Previous Article
    Assembly Election 2026: অসম, পুদুচেরি, কেরল, তামিলনাড়ুতে এক দফায় ভোট, কবে কবে ভোটগ্রহণ, কবে গণনা?
    Next Article
    US Israel strikes on Iran: এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment