Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    তৃতীয়বার চ্যাম্পিয়ন, বিশ্বসেরা হয়ে কত টাকা পুরস্কার পেল ভারত?

    2 days ago

    টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ায় আলাদা করে পুরস্কারমূল্য ঘোষণা করবে বোর্ড। এর বাইরেও প্রতিটি ম্যাচ জেতার জন্য আলাদা করে টাকা পাবে দলগুলি। এ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে এটাই সর্বাধিক পুরস্কারমূল্য।

    দেশের মাটিতে ফের ভুবনজয়ী টিম ইন্ডিয়া। ফাইনালে নিউজিল্যান্ডকে একপেশে ম্যাচে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে সেলিব্রেশন। আসলে এই বিশ্বকাপ জয় বিশ্বক্রিকেটে ভারতের আধিপত্য আবারও শক্তপোক্তভাবে প্রতিষ্ঠা করে দিল। একই সঙ্গে আর্থিকভাবেও লাভবান করল টিম ইন্ডিয়াকে। অবশ্য শুধু ভারত নয়, বিশ্বকাপ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে অন্য দেশগুলিও।

    এ বছর টি-২০ বিশ্বকাপে রেকর্ড অঙ্কের পুরস্কার দিল আইসিসি। ২০২৪ বিশ্বকাপে সব মিলিয়ে ১০০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল আইসিসি। এবার সেটা ২০ শতাংশ বেড়ে ১২০ কোটি করা হয়েছে। পুরস্কার মূল্য বেড়েছে গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন, সব দলই।

    বিশ্বকাপের পুরস্কার মূল্য:
    চ্যাম্পিয়ন (ভারত)
    ২৭.৪৮ কোটি
    রানার্স আপ (নিউজিল্যান্ড)
    ১৪.৬৫ কোটি
    সেমিফাইনাল
    ৭.২৪ কোটি
    সুপার এইট
    ৩.৪৮ কোটি
    গ্রুপ পর্ব
    ২.২৯ কোটি

    এ বছর বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৭ কোটি ৪৮ লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে ১৪.৫৬ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৭.২৪ কোটি টাকা করে। সুপার এইটে ওঠা প্রতিটা দল পাবে ৩.৮ কোটি টাকা করে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলি পাবে ২.২৯ কোটি টাকা। এর বাইরেও প্রতিটি ম্যাচ জেতার জন্য আলাদা করে টাকা পাবে দলগুলি। এ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে এটাই সর্বাধিক পুরস্কারমূল্য। উল্লেখ্য, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ায় আলাদা করে পুরস্কারমূল্য ঘোষণা করবে বোর্ড।

    Click here to Read More
    Previous Article
    ‘ছোড়ে ছোড়িসে’ সত্যিই কম নয়, নারীদিবসে ভুবনজয়ী সূর্যরা, ক্রিকেটবিশ্বে রাজা-রানি ভারতই
    Next Article
    আয় বিশ্ব দেখে যা, চ্যাম্পিয়নের ক্ষমতা! আহমেদাবাদের ‘কলঙ্ক’ ঘুচিয়ে তৃতীয়বার ভুবনজয়ী টিম ইন্ডিয়া

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment