Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    TMC SIR Dharna: পাঁচ দিনের মাথায় SIR-ধর্না প্রত্যাহার মমতার, জানালেন, অভিষেকের প্রস্তাবেই সিদ্ধান্ত

    6 days ago

    কলকাতা: পাঁচ দিনের মাথায় SIR-ধর্না প্রত্যাহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে ধর্না শুরু করেছিলেন। মঙ্গলবার সন্ধেয় ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী। SIR-এ দেদার নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন নেতা-মন্ত্রীদের নিয়ে। 

    মঙ্গলবার সন্ধেয় ধর্না প্রত্যাহারের ঘোষণা করেন মমতা। বলেন, “অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে…পাঁচ দিন তো আমরা রাস্তায় আছি…আমি দরকারে ৫০ দিনও থাকতে পারে। নির্বাচনও আছে সামনে। তাহলে আমরাও কি ধর্নাটা, আজকের মতো সাময়িক তুলতে পারি!”

    ঘটনাচক্রে আজই SIR নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানায়, নির্বাচনের আগের দিন পর্যন্ত নাম উঠলেও ভোট দেওয়া যাবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশও দিয়েছে আদালত, যাতে নাম বাদ যাওয়া, নাম বিবেচনাধীন থাকা লোকজন আবেদন জানাতে পারেন। 

    আদালতের এমন নির্দেশে নিজেদের জয় দেখছে তৃণমূল। তাই এদিন ধর্নামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, “আমাদের পিটিশন অনুযায়ী, এই অর্ডারগুলি হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে ট্রাইব্যুনাল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা এবং ভরসা যেন অক্ষুণ্ণ থাকে। বিশেষ মামলা হিসেবে বাংলাকে রেখেছে। ট্রাইব্যুনালে গিয়ে ক্লিয়ার করাতে পারবেন। নাম ডিলিট হয়েছে যাঁদের, যাঁদের নাম বিবেচনাধীন, সকলেই ট্রাইব্যুনালে যেতে পারবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আজ খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা মানুষের জয় বলে মনে করি।” 

    এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, চলতি মাসের মাঝামাঝি সময়ে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এক দফায় নির্বাচন হবে, না একাধিক দফায়, সেই নিয়ে জোর জল্পনা চলছে। তবে মমতার দাবি, বিজেপি-র নির্দেশেই দেদার নাম বাদ দিচ্ছে কমিশন। 

    Click here to Read More
    Previous Article
    West Bengal Assembly Elections 2026: ‘বিজেপি-কে সন্তুষ্ট করতেই নাম বাদ’, অভিযোগ মমতার, বললেন, ‘খেলা শেষ নয়’
    Next Article
    'সন্ত্রাসমুক্ত ভয়ভীতিহীন ভোট', জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment