Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    TMC Candidate List : কলকাতার কোন আসনে কাকে প্রার্থী করল তৃণমূল ? একনজরে প্রার্থীতালিকা...

    3 days ago

    কলকাতা : ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। কালিম্পং, কার্শিয়ং ও দার্জিলিং...এই তিনটি আসন অনীত থাপাকে ছেড়ে দিয়ে বাকিগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে মমতার বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সমাজের বিভিন্ন স্তর থেকে ঠাঁই পেয়েছেন প্রার্থীরা। কারো কারো আসন বদল করা হয়েছে। জায়গা পেয়েছে নতুন মুখ। কলকাতা শহরের গুরুত্বপূর্ণ আসনগুলিতে কাকে কোথায় দাঁড় করানো হল ?

    কলকাতা কেন্দ্রগুলিতে তৃণমূল প্রার্থীদের নাম একনজরে...

    ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়

    টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস

    বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী

    বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়

    বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়

    বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ

    মানিকতলায় তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে 

    রাসবিহারীতে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার 

    কসবায় তৃণমূল প্রার্থী জাভেদ খান

    কাশীপুর-বেলগাছিয়ায় তৃণমূল প্রার্থী অতীন ঘোষ

    যাদবপুরে তৃণমূল প্রার্থী মলয় মজুমদার

    চৌরঙ্গী কেন্দ্রে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।

    এদিকে টানা চর্চায় ছিল ভবানীপুর কেন্দ্র। যেমন, গতবার ছিল নন্দীগ্রাম আসন নিয়ে। এবার, প্রেস্টিজ ফাইট স্থানান্তরিত হয়ে ভবানীপুরে চলে এসেছে। কারণ, গতকাল এই কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর, এদিন প্রত্যাশা মতোই এই আসনে তৃণমূলপ্রার্থী হিসাবে নাম ঘোষণা হল মমতা বন্দ্য়োপাধ্যায়ের। আগেই ভবানীপুর থেকে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলনেত্রী। সেইমতো এদিন দলীয় সাংবাদিক বৈঠকে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলপ্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই নাম জানিয়ে দেওয়া হয়। এরপর থেকে জোর চর্চা শুরু হয়েছে, এই কেন্দ্রের ভবিষ্যৎ কী হতে চলেছে। কারণ, গতবার নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কী হবে ? এই পরিস্থিতিতে এদিন তালিকা ঘোষণার পর ভবানীপুর কেন্দ্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্লিজ, এটা নিয়ে প্রশ্ন করবেন না। অভিষেক লিস্ট পড়ে দিয়েছে। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি ৩৬৫ দিন কাজ করি। দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো থেকে শুরু করে, গুরুদোয়ারা থেকে শুরু করে, ইদ থেকে শুরু করে আমি সবকটা দায়িত্ব ৩৬৫ দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়। ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি। কাজেই এটা নিয়ে প্রশ্ন না করাটাই বেটার।"

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee: "যাঁদের সিট দিতে পারিনি তাঁদের...", কী বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?
    Next Article
    Trinamool Candidate List: এভাবেও ফিরে আসা যায়! তৃণমূলের প্রার্থী হয়ে কুণাল ঘোষ বললেন, ‘মাথার উপর মমতাদি-অভিষেক…বাকি সবাই সৈনিক’

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment