Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup: ভারতের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের!

    3 days ago

    লাহৌর: বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হয়েছে। বিসিবি-র পাশে থাকার জন্য ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটবিশ্বে কোণঠাসা পিসিবি নিজেদের সিদ্ধান্ত বদলাতে পারে বলেই ইঙ্গিত।

    লাহৌরে একটি বৈঠক হয়েছে। যে বৈঠকে আইসিসি ও পিসিবি প্রতিনিধিদের পাশাপাশি ছিল বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। তাঁদের পাশে থাকার জন্য পাকিস্তানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলার জন্যও পাকিস্তানকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

    নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। বাংলাদেশকে বাতিল করে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। বিসিবির প্রতি ‘অন্যায়’ করেছে আইসিসি দাবি করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা করে পাকিস্তান।

    বিশ্ব ক্রিকেটের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যেন পাকিস্তান খেলে, এ নিয়ে আলোচনা করতে গতকাল পাকিস্তানে গিয়েছিলেন আইসিসি-র প্রতিনিধিরা। সেই বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামও।

    আমিনুল পরে এক বিবৃতিতে লিখেছেন, 'গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের প্রেক্ষিতে, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত আইসিসি টি-২০ বিশ্বকাপের ম্যাচটি খেলার জন্য আমি পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছি।'

    আমিনুল আরও বলেছেন, 'এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে আন্তরিকতা ও সহযোগিতার উদাহরণ রেখেছে, তাতে আমরা গভীরভাবে আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘদিন ধরে সমৃদ্ধ হোক—এই কামনাই করি।'

    আইসিসির প্রতিনিধি পাকিস্তানে যাওয়ার আগেই একই দিন সকালে লাহৌরে পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সভাপতি আমিনুল ইসলাম। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর যোগ দেন আইসিসির সঙ্গে বৈঠকেও। গতকাল রাতেই লাহৌরে বৈঠক শেষ করে পাকিস্তান ছাড়েন আমিনুল।

    অনেকেই বৈঠকে আমিনুলের থাকা নিয়ে প্রশ্ন তুলছিলেন। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, ভারত-ম্যাচ বয়কটের নেপথ্যে পিসিবি বাংলাদেশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনায় পিসিবি মূল সমন্বয়কারীর ভূমিকা পালন করেছে।

    সূত্রের খবর, আইসিসির কাছে কিছু দাবি তুলে ধরেছে বিসিবি। আইসিসি দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং বিসিবির অভিযোগগুলো সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup: মুখ পুড়ল পাকিস্তানের, চাপের সামনে নতিস্বীকার, টি-২০ বিশ্বকাপে খেলবে ভারতের সঙ্গে
    Next Article
    Ranji Trophy: সুদীপের ২৯৯, সেমিফাইনালের পথে বাংলা, প্রতিপক্ষ কোন দল? কোথায় হবে ম্যাচ?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment