Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup: টুর্নামেন্টে মাঝপথে কখনও ট্রফি জেতা সম্ভব নয়, ভুল করেছি, তা শুধরে নেবে দল: দুশখাতে

    1 day ago

    মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ৭৬ রানে হারের পর থেকেই সমালোচনার বন্য বয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে। কোনওরকম গেলপ্ল্যান ছাড়াই প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে টিম ইন্ডিয়া মাঠে নেমেছিল এমনটাই বলছেন নেটিজেনরা। ম্য়াচের শেষে সাংবাদিক বৈঠকে এসেও কড়া কিছু প্রশ্নের মুখে পড়তে হল দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকে। 

    প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর রান রেটে অনেকটাই পিছিয়ে গিয়েছে ভারতীয় দল। সূর্যকুমার বাহিনীর রান রেট এই মুহূর্তে -৩.৮০০। এই পরিস্থিতিতে পরের দুটো ম্য়াচে বড় ব্যবধানে জয় ও অন্য দলের পারফরম্য়ান্সের দিকেও তাকিয়ে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। দুশখাতে বলছেন, ''আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে খেলতে নেমেছি। ট্রফি ধরে রাখার লড়াইটা এতটাও সহজ নয়। আমদাবাদের ম্য়াচ হারাটা সত্যিই খুব খারাপ। দলের পারফরম্য়ান্স নিয়েও আমরা যথেষ্ট অসন্তুষ্ট। কিন্তু এটাও বুঝতে হবে যে এমন একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের মত টুর্নামেন্টে মাঝপথে কেউ ট্রফি হাতে তুলে দেবে না। আমরা ভুল করেছি। ভুল থেকে শিক্ষা নিয়েই পরের ম্য়াচে মাঠে নামবে দল।''

    টানা ১২ ম্য়াচে জয়ের পর সেই জয়ের রথ থেমে গিয়েছে ২২ ফেব্রুয়ারি। সামনে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে ও ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই। এই পরিস্থিতিতে গম্ভীরের সহকারী বলছেন, ''আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে যা ভুল করেছি, সেই ভুল শুধরে মাঠে নামাটাই এখন লক্ষ্য। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনেক বড় ব্যবধানে আমাদের জিততে হবে এখন।''

    সুপার এইটের বাকি দুটো ম্য়াচে কি একাদশে বদল হবে? অক্ষর পটেল কি একাদশে ফিরবেন? দুশখাতে বলছেন, ''আমরা রিঙ্কুকে দলে চেয়েছিলাম। তাই ওয়াশিংটনকে খেলানো ও অক্ষরকে বাইরে বসানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে অক্ষরকে নিয়ে কোনও অসুবিধা নেই। ওর নেতৃত্ব এবং ক্রিকেটীয় দক্ষতাকে আমরা সম্মান করি। সুন্দরের দক্ষতা নিয়েও প্রশ্ন নেই কোনও। তবে অক্ষরকে না খেলানোটা হয়ত ভুল হয়েছে। ব্যাপারটা ছিল দলের কম্বিনেশন এবং বাঁহাতিদের কথা ভেবে অক্ষর বা ওয়াশিংটনের মধ্যে কাউকে বেছে নেওয়া। আমরা আজ ওয়াশিংটনকেই বেছে নিয়েছিলাম।''

    আগামী ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। সিকান্দার রাজার দল গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার এইটে জায়গা করে নিয়েছে। অন্য়দিকে কলকাতায় ইডেন গার্ডেন্সে আগামী ১ মার্চ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর ওয়েস্ট ইন্ডিজ়কে ধাক্কা দেবে দুরন্ত জ়িম্বাবোয়ে? সুপার এইটে ধুন্ধুমার
    Next Article
    Rajpal Yadav: 'যে কেউ এসে খেতে পারতেন ওঁর বাড়ি', নওয়াজুদ্দিনের কথার কী উত্তর দিলেন রাজপাল যাদব?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment