Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup: টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচের এক সপ্তাহ আগেই একাদশ ঘোষণা করে দিল ভারত!

    1 day ago

    তিরুঅনন্তপুরম: বিশ্বকাপে (T20 World Cup) ভারতের প্রথম ম্যাচ আর ঠিক এক সপ্তাহ পরে। মুম্বইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঠিক পরের শনিবার অভিযান শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র।

    তার এক সপ্তাহ আগেই নিজেদের কৌশল জানিয়ে দিল ভারত! টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের একাদশে কারা খেলবেন, সেটাও যেন আগাম জানিয়ে দিলেন কোচ গৌতম গম্ভীর।

    শনিবার তিরুঅনন্তপুরমে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টি-২০ ম্য়াচ কার্যত নিয়মরক্ষার। সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। অনেকে ভেবেছিলেন যে, বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে পারে ভারত। 

    তবে গম্ভীর যে একাদশকে বেছে নিলেন, বিশেষজ্ঞরা সকলেই একমত যে, এটাই বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের একাদশ। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া তো টসের পরই সাফ জানিয়ে দিলেন যে, টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে এই দলই খেলাবে ভারত।

    অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন যে বিশ্বকাপেও ভারতের ওপেনার, তা কার্যত নিশ্চিত। তিলক বর্মা ফিট নন। তিন নম্বরে খেলছেন ঈশান কিষাণ। বিশ্বকাপেও তিনিই তিন নম্বরে খেলবেন, কার্যত নিশ্চিত বিশেষজ্ঞরা। অধিনায়ক সূর্যকুমার যাদব খেলছেন ব্যাটিং অর্ডারের চার নম্বরে। এশিয়া কাপে বেশিরভাগ ম্যাচে বেঞ্চে বসতে হলেও টি-২০ বিশ্বকাপে যে রিঙ্কু সিংহ ভারতের একাদশে থাকছেন, তাও একপ্রকার নিশ্চিত। ফিনিশারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সঙ্গী হবেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। টি-২০ ক্রিকেটে যে ব্যাটাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, ভালই জানেন গম্ভীর। সেই কারণে শিবম দুবে ও অক্ষর পটেল - এই দুই ক্রিকেটারকেও রাখা হয়েছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচের একাদশে। দুজনে বল হাতেও নেবেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

    বিশেষজ্ঞ পেসার হিসাবে খেলানো হচ্ছে যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহকে। হর্ষিত রানা কোচ গম্ভীরের প্রিয়পাত্র হলেও, একাদশে সুযোগ পাননি শনিবার। তাঁর বলে প্রচুর রান উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও তাঁকে সম্ভবত বেঞ্চে বসতে হবে। বরুণ চক্রবর্তী সুযোগ পেয়েছেন বিশেষজ্ঞ স্পিনার হিসাবে। কুলদীপ যাদবের পরিবর্তে। বিশ্বকাপেও অন্তত শুরুর দিকে কুলদীপকে বাইরে বসতে হবে বলেই ধারণা সকলের।

    ভারতের একাদশ

    অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরা

    নিউজ়িল্যান্ডের একাদশ

    টিম সিফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স, ডারিল মিচেল, বেভন জেকবস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ঈশ সোধি, লকি ফার্গুসন ও জেকব ডাফি

     
     
    Click here to Read More
    Previous Article
    Pakistan Cricket: নাটকের পর নাটক! পাকিস্তান ক্রিকেটের গোপন হোয়াটসঅ্য়াপ চ্যাট ফাঁস
    Next Article
    Swastika Mukherjee: খুনের হুমকি পেয়ে একা লালবাজারে, টলিউডে কাউকে পাশে পান না স্বস্তিকা!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment