Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup: পাকিস্তানের সব দাবি খারিজ, ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে পিসিবিকে ২৪ ঘণ্টা সময়সীমা আইসিসি-র

    3 days ago

    লাহৌর: মানতে হবে তিন শর্ত । তবেই টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে । আইসিসি-র সঙ্গে এমনই দর কষাকষির রাস্তায় হেঁটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । তবে মোক্ষম জবাব দিল আইসিসি । পাকিস্তানের সব দাবি শুরুতেই খারিজ হয়ে গিয়েছে বলে খবর ।

    বিশ্বকাপ থেকে বাতিল করা হয়েছিল বাংলাদেশকে । তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান । যদিও এই অবস্থানে অনড় থাকলে পাকিস্তানের ওপর নেমে আসতে পারে বড় শাস্তির খাঁড়া । যে কারণে আইসিসি-র সঙ্গে রবিবার বৈঠকে বসেছিলেন পাক ক্রিকেট বোর্ডের কর্তারা । সেই বৈঠকে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার ইঙ্গিত দিয়েছে পিসিবি । তবে শুরু হয়েছে দর কষাকষি ।

    সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ থেকে বাতিল হলেও লাহৌরের বৈঠকে হাজিরক হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল । শোনা যাচ্ছে, আইসিসি-কে তিনটি শর্ত দিয়েছে পিসিবি ।

    এক, আইসিসি-র লভ্যাংশ থেকে যে অর্থ পায় পাকিস্তান, শোনা যাচ্ছে সেই পরিমাণ বাড়াতে বলেছে পিসিবি । অর্থাৎ, আইসিসি কোষাগারের দিকে নজর পড়েছে পাকিস্তানের! দুই, ভারতকে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বলা হোক, এমন দাবিও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । তবেই ভারতের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ খেলার কথা ভেবে দেখবে বলে জানিয়েছে পাকিস্তান । তিন, পিসিবি দাবি জানিয়েছে যে, যে কোনও ম্যাচে ভারতকে তাদের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতেই হবে, এমন বাধ্যবাধকতা চালু করা হোক । এশিয়া কাপের সময় যা করেনি ভারত ।

    লাহৌরের বৈঠকে সেই তিন দাবিই খারিজ হয়ে গিয়েছে বলে খবর । সেই সঙ্গে পিসিবি প্রধান মহসিন নকভিকে একদিন সময় দেওয়া হয়েছে । বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পরামর্শ করে বোর্ডের অবস্থান স্পষ্ট করতে । সোমবার সন্ধ্যায় বা মঙ্গলবার সকালে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিতে পারে আইসিসি ।

    Click here to Read More
    Previous Article
    BCCI Central Contract: রোহিত-কোহলিকে নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত, উঠে গেল গ্রেড এ প্লাস! বোর্ডের তালিকা ঘিরে হইচই
    Next Article
    T20 World Cup 2026: পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজিয়েছিল গত বিশ্বকাপে, এবারও বাবরদের দুঃস্বপ্ন হতে পারে আমেরিকা!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment