Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে বাতিল, অথচ ভারত-পাক ম্যাচের ভবিষ্যৎ ঠিক করতে বৈঠকে হাজির বাংলাদেশ!

    3 days ago

    লাহৌর: টানটান উত্তেজনা। পরতে পরতে নাটক। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে বাইশ গজের বাইরে রুদ্ধশ্বাস চিত্রনাট্য লেখা হচ্ছে লাহৌরে। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইসিসি প্রতিনিধিরা। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুলও। যে বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকেই ছেঁটে ফেলা হয়েছে, তাদের প্রতিনিধিও হাজির লাহৌরে। সেই বৈঠকে কী হল?

    ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের রাস্তা থেকে সরে আসার কথা বিবেচনা করা হতে পারে, আইসিসি-কে জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে পরিবর্তে দেওয়া হয়েছে তিন শর্ত। এক, আইসিসি-র লভ্যাংশ থেকে যে অর্থ পায় পাকিস্তান, শোনা যাচ্ছে সেই পরিমাণ বাড়াতে বলেছে পিসিবি। অর্থাৎ, আইসিসি কোষাগারের দিকে নজর পড়েছে পাকিস্তানের! দুই, ভারতকে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বলা হোক, এমন দাবিও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবেই ভারতের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ খেলার কথা ভেবে দেখবে বলে জানিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করার দাবিও জানানো হয়। তিন, পিসিবি দাবি জানিয়েছে যে, কোনও ম্যাচে ভারতকে তাদের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতেই হবে, এমন বাধ্যবাধকতা চালু করা হোক। এশিয়া কাপের সময় যা করেনি ভারত। যা নিয়ে জলঘোলাও হয়েছিল।

    তবে সূত্রের খবর, পাকিস্তানের তিন দাবিই সাফ নাকচ করে দিয়েছে জয় শাহর আইসিসি। সাফ বলে দেওয়া হয়েছে, কোনও দাবিই মানা সম্ভব নয়। ভারত ম্যাচ বয়কট করলে যে বড় শাস্তির খাঁড়া নেমে আসতে পারে, বৈঠকে সেই কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে পিসিবি প্রধান মহসিন নকভিকে।

    শোনা যাচ্ছে, বল এখন পাকিস্তানের কোর্টে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। সূত্রের খবর, শরিফের সঙ্গে এ নিয়ে বৈঠক করতে পারেন নকভি। কলম্বোয় ভারত বনাম পাকিস্তান ম্যাচের আর এক সপ্তাহও বাকি নেই। দ্রুত এ নিয়ে চূড়ান্ত অবস্থান ঘোষণা করতে পারে পাকিস্তান। যাতে কলম্বোয় ম্যাচ আয়োজনের প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পায় সম্প্রচারকারী চ্যানেল। কিংবা, টিকিট কেটে মাঠে খেলা দেখতে যাবেন বলে ঠিক করে রেখেছেন যে দর্শকেরা, তাঁরাও যাতে সফরসূচি সাজাতে পারেন সময় মতো।

     
     
    সূত্রের খবর, আইসিসি-র চুক্তি মেনে পাকিস্তান যে খেলতে বাধ্য, এবং এ নিয়ে কোনও দর কষাকষি বা শর্ত আরোপ করা যে চুক্তিভঙ্গের সামিল, পাক ক্রিকেট বোর্ডকে তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে বৈঠকে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে যে চুক্তি সই করা হয়েছিল। যখন ভারত-পাকিস্তান ম্যাচ হাইব্রিড মডেলে করার সিদ্ধান্তে সিলমোহর পড়েছিল। অর্থাৎ, ভারত-পাক মহারণ হবে নিরপেক্ষ দেশে। সেই চুক্তি থেকে এখন আর বেরিয়ে আসা যাবে না বলে পাক বোর্ডকে কড়াভাবে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

    ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য নিশ্চয়তা দেওয়া যে আইসিসি-র এক্তিয়ারের বাইরে, এবং সেটা যে সম্পূর্ণ বিসিসিআইয়ের বিষয়, তা সাফ জানানো হয়েছে পাক বোর্ডকে। এ বছরেই ভারতের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই সফর নিয়ে সংশয় রয়েছে।

     
     
     
     

    সব মিলিয়ে প্রবল চাপে পাকিস্তান। হয় তাদের অবস্থান পাল্টাতে হবে। নচেৎ বিরাট শাস্তির মুখে পড়তে হবে। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন কোণঠাসা মহসিন নকভি।

    Click here to Read More
    Previous Article
    Ranji Trophy: সুদীপের ২৯৯, সেমিফাইনালের পথে বাংলা, প্রতিপক্ষ কোন দল? কোথায় হবে ম্যাচ?
    Next Article
    BCCI Central Contract: রোহিত-কোহলিকে নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত, উঠে গেল গ্রেড এ প্লাস! বোর্ডের তালিকা ঘিরে হইচই

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment