Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: ইডেনে আজ শেষ চারের লড়াইয়ে মিচেল-এনগিডি দ্বৈরথ, দু দেশের মুখোমুখি মহারণে কারা এগিয়ে?

    1 day ago

    কলকাতা: টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। গ্রুপ এ থেকে সুপার এইটে শীর্ষস্থান দখল করেই শেষ চারে জায়গা করে নিয়েছিল প্রোটিয়া শিবির। অন্যদিকে দ্বিতীয় গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে সুপার এইটের মহারণ শেষ করে আজ ইডেনে নামতে চলেছে কিউয়িরা। মারক্রামের দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। আর স্যান্টনারের দল নেট রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছুল সুপার এইটে৷ 

    চলতি টুর্নামেন্টে এর আগে একবার দুটো দল আমনে সামনে হয়েছে। সেই ম্যাচে মারক্রামের দল ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। দু দলের মুখোমুখি সাক্ষাতে এখনও পর্যন্ত ১৯ বার হয়েছে। যা শুরু হয়েছিল ২০০৫ সাল থেকে। সেবার ব্ল্যাক ক্যাপসরা জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর থেকে দু দলের আমনে সামনে মহারণে এগিয়ে অবশ্য প্রোটিয়ারা। মোট ১২ বার তারা জয় পেয়েছে৷ কিউয়িরা সেখানে ৭ বার জিতেছে।

    এদিকে শেষ পাঁচ বারের সাক্ষাতে অবশ্য কিউয়িরা কিছুটা এগিয়ে আছে। ৩-২ ব্যবধানে এগিয়ে তারা। এই মোমান্টাম ধরে রাখতে চাইবে নিউজিল্যান্ড শিবির। তবে প্রোটিয়া শিবির এবার অশ্বমেধের ঘোড়া ছুটিয়েই চলেছে। তাই কিছুটা চাপেই থাকবে কিউয়ি বাহিনী।

    ওয়াংখেড়েতে প্রস্তুতি সারছে ভারতীয় দল
    ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী ৫ মার্চ খেলতে নামছে ভারত-ইংল্যান্ড। গোটা বিশ্বকাপে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) অভিষেক শর্মার ব্যাট শান্তই থেকেছে। ছয় ম্যাচে মাত্র একটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। তিন বার খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। এমনকী ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সুপার এইটের মরণ-বাঁচন ম্যাচেও ইডেনে মাত্র ১০ রান করে সাজঘরে ফিরতে হয়েছিল অভিষেককে। সেমিফাইনাল ম্যাচের আগে স্বাভাবিকভাবেই চর্চার কেন্দ্রে অভিষেকের ফর্ম। মঙ্গলবার ভারতীয় ওপেনার দলের অনুশীলন শুরু হওয়ার ঘণ্টা দু'য়েক পর নেটে ব্যাটিংয়ে নামেন। তার আগে অবশ্য নেটে হাত ঘোরান তিনি। অভিষেকের ফর্ম ফিরে আসাটা খুব গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে।

    সিতাংশু কোটাকের কড়া তত্ত্বাবধানে অভিষেকের অনুশীলন চলছিল। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে এবার বাঁহাতি তরুণের অনেক দুর্বলতার ছবি বারবার পরিষ্কার হয়েছে। তাই কখনও অফস্পিনার, কখনও লেগস্পিনার দিয়ে আক্রমণ চালানো হচ্ছিল। এরপর একে একে বাকিরাও অনুশীলনে নামেন। ওয়াংখেড়েতে কে শেষ হাসি হাসে বৃহস্পতিবার তা দেখার। 

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে উৎসাহিত, ইংল্যান্ডকে নিজেই 'ভাল দল'-র তকমা দিয়ে দিলেন অধিনায়ক ব্রুক
    Next Article
    Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment