Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: বিশ্বকাপে খেলা এখনও অনিশ্চিত, মেগা টুর্নামেন্ট বয়কট করলে নতুন ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন বাবররা?

    3 days ago

    নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তবে মেগা টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে টালবাহানা এখনও অব্যাহত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন শুক্রবার বা সোমবার তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সেইমতোই আশা করা হচ্ছে আর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) দলের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে। তবে বিশ্বকাপ না খেললে, তার পরিবর্তে কী?

    পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জল্পনার মাঝেই নতুন রিপোর্ট সামনে আসছে। Geo News-র সেই রিপোর্টে দাবি করা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমতি থাকলে বিশ্বকাপে যদি পাকিস্তান নাই খেলে, তাহলে সেই সময়ে মহসিন নকভি এক নতুন টুর্নামেন্ট আয়োজন করতে পারেন। লাহৌরে চারটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট খেলা হতে পারে। পাকিস্তানের সিনিয়র দলের ক্রিকেটার, শাহিনস (পাকিস্তান এ) এবং অনূর্ধ্ব ১৮ দলের ক্রিকেটারদের এই চার দলে ভাগ করে দেওয়া হবে।

    পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় থাকলেও, বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছে। ভারতে নিরাপত্তার অভাবের দোহাই দিয়ে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলির ভেন্যু বদলের আবেদন করেছিল। আইসিসির সঙ্গে একাধিক বৈঠকের পরেও নিজেদের অবস্থান থেকে সরতে রাজি হয়নি বিসিবি। শেষমেশ মেগা টুর্নামেন্ট থেকে তাদের বাদই দেওয়া হয়। আইসিসির তরফে আগেই সরকারিভাবে সেই সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে। ওপার বাংলার দলের বদলে বিশের বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।

    পরিবর্তে সেই সময়ে লিটন দাসরা এক ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে 'অদম্য বাংলাদেশ'। বিশ্বকাপ না খেললেও, লিটন, মুস্তাফিজুররা যাতে ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে থাকেন, তাই জন্যই এই নতুন টুর্নামেন্ট চালু করা হচ্ছে। টুর্নামেন্টের সব ম্যাচই মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা।

    ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ। তার ঠিক দিন দু'য়েক আগে, ৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দলের এই টুর্নামেন্টে অংশ নেবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের ক্যাপ্টেন জাতীয় দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটের অধিনায়ক লিটন দাস। প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দুর্বার একাদশকে নেতৃত্ব দিতে দেখা যাবে। আর দুরন্ত একাদশের অধিনায়ক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন আকবর আলি।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তে আয়োজিত এই ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশে ক্রিকেটপ্রেমীরা আদৌও আগ্রহ দেখান কি না, সেই দিকে সকলেরই নজর থাকবে।

    Click here to Read More
    Previous Article
    IND vs PAK: 'হারার ভয়ে আগেই...', ভারতের ম্য়াচ বয়কটের পরই পাকিস্তান ক্রিকেটকে নিয়ে ট্রোল সোশ্য়াল মিডিয়ায়
    Next Article
    IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানে দুরন্ত জয়, অপরাজিত থেকেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment