Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Suvendu On SIR:"IPAC, তৃণমূলের হয়ে কাজ করতে গিয়ে ভুল করবেন না.." ! কেন বললেন শুভেন্দু ?

    2 days ago

    কলকাতা: এসআইআর ইস্যুতে মমতা করা মামলায়, সুপ্রিম নির্দেশের পর এদিন ফের সাংবাদিক সম্মেলনে এসে জোর নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষ করে বলেন, "সুপ্রিম কোর্টকেও অসত্য তথ্য দিয়েছে রাজ্য সরকার" !

    [yt]https://youtu.be/qRi9_Vu8IHU?si=vztb1YwvbH9U_P2v[/yt]

    আরও পড়ুন, বড় খবর ! ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা

    এদিন শুভেন্দু অধিকারী বলেন,  "বাংলার মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছিলেন, তার পরিপ্রেক্ষিত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট, পর্যাপ্ত অফিসার দেওয়ার কথা বলেছিল। মুখ্যমন্ত্রী সেদিনকার উপস্থিতি, এবং শুনানিতে অংশগ্রহণ, লাইভ ভিউতে দেখা গেলেও, সংবাদ মাধ্যমগুলি প্রচার করলেও, ১৯ তারিখের যে অর্ডার, সেই অর্ডারে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর নাম, তার বক্তব্যে একটাও কিন্তু সুপ্রিম কোর্ট রাখেনি, সেটা আপনারা সবাই জানেন। এই অর্ডারগুলি সব আমার হাতে আছে। এই অর্ডারগুলিতে কিন্তু কোথাও, মুখ্যমন্ত্রীর নাম, বা তিনি শুনানিতে যে অংশগ্রহণ করেছেন, এটা কিন্তু কোর্ট গ্রহণ করেনি। যেহেতু তিনি আইনজীবী দিয়েছিলেন। "

    বিরোধী দলনেতার কথায়, "SIR-প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। এরাজ্যে গুন্ডামি চলছে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। গ্রুপ-B বলে গ্রুপ-C অফিসারদের দেওয়া হয়েছে। ৮ হাজার ৫০০ অফিসারের তালিকায় অসংখ্য অসত্যতা আছে। নির্মাণ সহায়ককেও গ্রুপ B অফিসার বলে চালিয়ে দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্তকেও গ্রুপ B অফিসার বলে তালিকায় নাম দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টকেও অসত্য তথ্য দিয়েছে রাজ্য সরকার। "

     আজ ফের আরও একবার ইআরও এবং এইআরও-দের পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কমিশনের গাইড লাইন মেনে চলুন ইআরও এবং এইআরও-রা। সতর্ক করে বললেন, আপনারা ২৫ লাখি আইনজীবী দিতে পারবেন না। এমন কোনও কিছু করবেন না যাতে সুপ্রিম কোর্টে যেতে হয়। আইপ্যাক- তৃণমূলের হয়ে কাজ করতে গিয়ে ভুল করবেন না।' 

    Click here to Read More
    Previous Article
    Purba Bardhaman News: HIV পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে রাজ্যের এই জেলায়...বাদ নেই নাবালক পড়ুয়ারাও, উদ্বেগজনক ছবি উঠে এল
    Next Article
    Humayun Kabir: "হুমায়ুনের মাথা খারাপ হয়ে গেছে..", কটাক্ষ সৌগতর, তবে অন্য তত্ত্ব সামনে আনছেন এই BJP নেতা !

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment