Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Supplementary Voter List: শেষ অবধি ভোটার তালিকায় যাঁদের নাম থাকবে না তাঁরা ট্রাইব্য়ুনালে আবেদন করতে পারবেন, কোন কোন ধাপে এগিয়েছে এই কাজ?

    6 days ago

    কলকাতা: কত ভোটারের নাম 'বিবেচনাধীন'? তাঁদের নথিপত্র যাচাই করছেন কারা? কী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট?  প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর আগে কোন কোন ধাপে এগিয়েছে এই কাজ? দেখুন। খসড়া তালিকার পর চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছিল। আর এবার SIR-এ 'বিবেচনাধীন' ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা নথিপত্র যাঁচাই করার পর, এই তালিকা। ২৮ ফেব্রুয়ারি, প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা। যেখানে, ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ যাওয়ার পাশাপাশি, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ছিল 'বিবেচনাধীন' অর্থাৎ আন্ডার অ্য়াজুডিকেশনের তালিকায়।

    [yt]https://youtu.be/M8abpwtBLZQ?si=C7NisiS_acoASaBq[/yt]

    আরও পড়ুন, SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট কোন ওয়েবসাইটে দেখতে পাবেন ? নাম বাদ গেলে আবেদনের কোনও সুযোগ থাকছে কি ? রইল বিস্তারিত

    কার নাম বাদ, আর কার নাম বিবেচনাধীন। তা চূড়ান্ত ভোটার তালিকাতেও স্পষ্ট করে দেওয়া হয়। জেলা ভিত্তিক তথ্য ধরলে, বিবেচনাধীন ভোটার তালিকার শীর্ষে ছিল মুর্শিদাবাদ। ১১ লক্ষ ১ হাজার ১৪৫। মালদায় বিবেচনাধীন ভোটার,  ৮ লক্ষের কিছু বেশি। মুর্শিদাবাদ, মালদার পরেই দুই ২৪ পরগনা। উঃ ২৪ পরগনায় প্রায় ৬ লক্ষ। দঃ ২৪ পরগনায় বিবেচনাধীন ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন, উত্তর দিনাজপুরে সংখ্যাটা প্রায় ৫ লক্ষ। পূর্ব বর্ধমানে সাড়ে ৩ লক্ষের বেশি। সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ভোটার লিস্ট চূড়ান্ত না করে ভোট হতে পারে না। ইলেকশন কমিশন হড়বড় করলে তো হবে না। (ভোট) এক মাস পরে হলে কি মহাভারত অশুদ্ধ হবে?
     
    প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরী বলেন,বাংলার মুখ্য়মন্ত্রীকে আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি সুপ্রিম কোর্ট যান, দরকার হলে, আপনি এইভাবে যদি, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট হয়, তাহলে সেই ভোট বয়কট করার আহ্বান জানান।+বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে, এখন তার কাছে হাতিয়ার SIR.চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই, ২০ ফেব্রুয়ারি, নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য় বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ নির্দেশ দেয়, SIR-এর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতে হবে। লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে, সেগুলির শুনানি করে তাঁরা সিদ্ধান্ত নেবেন।
     

    ২৪ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, কাজ শেষ করতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ও জুনিয়র ডিভিশনের সিভিল জজদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরও প্রয়োজন মনে হলে বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসার চেয়ে, ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টকে অনুরোধ করতে পারেন কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, 'বিবেচনাধীন' ভোটারদের নথিপত্র যাচাই করে দেখেছেন এই রাজ্যে ৫০১ জন জুডিশিয়াল অফিসার। পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড থেকে আসেন আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার। তাঁদের বিবেচনার পর, ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট।শেষ অবধি ভোটার তালিকায় যাঁদের নাম থাকবে না তাঁরা ট্রাইব্য়ুনালে আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্য়ুনাল গঠিত হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Calcutta High Court: ভোটের কাজে কর্মীদের সরিয়ে নিয়ে গিয়েছে কমিশন, নিয়োগপ্রক্রিয়া শেষ হবে কী করে? হাইকোর্টে SSC
    Next Article
    VIT's Success in 2026 : ২০২৬-এর ব্যাচ থেকে ১০ হাজারের বেশি চাকরি, ফের ক্যাম্পাসিংয়ে বাজিমাত VIT-এর; সর্বোচ্চ প্যাকেজ ১ কোটি টাকার

    Related শিক্ষা এবং চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment