Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Sunita on Govinda: 'এখনকার মেয়েদের সুগার ড্যাডি চাই, ৬৩ বছরে আর এইসব সহ্য হয় না', গোবিন্দ প্রসঙ্গে ফের বিস্ফোরক সুনীতা

    3 days ago

    কলকাতা: অভিনেতা গোবিন্দ (Govinda) আর তাঁর স্ত্রী সুনীতা আহুজার (Suneeta Ahuja) সম্পর্ক বারে বারেই উঠে এসেছে শিরোনামে। শোনা গিয়েছিল, গোবিন্দ অন্য নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এই কথা গোবিন্দ ও কখনও নিজের মুখে স্বীকার করেননি। প্রথম প্রথম, স্ত্রী সুনীতা গোবিন্দের সম্পর্কের কথা স্বীকার না করলেও পরবর্তীতে সুুনীতা জানান, তিনি শুনেছেন গোবিন্দ অন্য কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এই নিয়ে কোনও প্রমাণ না পেলে, তিনি মুখ খুলতে চান না।

    তবে গোটা বিষয়টাই ভীষণভাবে ধোঁয়াশার। একদিকে যখন সুনীতা স্বামী গোবিন্দের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন, তখন আবার করবা চৌথের দিনে সুনীতা গলা ভরা সোনার হারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাচ্ছেন, এই উপহার তাঁকে গোবিন্দই করবা চৌথ উপলক্ষ্যে দিয়েছেন। তাঁদের সম্পর্ক ঠিকই আছে।  তবে ২০২৫ সালের শেষে, একটি সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন, 'আমার মনে হয় ২০২৫ আমার জীবনের অন্যতম খারাপ একটা বছর কারণ গোটা বছরেই আমি গোবিন্দের বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন শুনতে শুনতে কেটেছে। তবে আমি জানি, ওই মহিলা কোনও অভিনেত্রী নন। অভিনেত্রীরা সচরাচর এমন খারাপ কাজ করেন না। আমি জানি ওই মেয়েটা গোবিন্দকে মোটেই ভালবাসে না। ও শুধু গোবিন্দের টাকা চায়।'

    আর এবার, গোবিন্দের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুনীতা। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের সন্তানেরা বড় হয়ে গিয়েছে। আমি বারে বারে বলি, এই রকমের খবরে ওরা বিব্রত হয়। আমি সবসময় গোবিন্দকে বলি, 'তোমার এখন এইসব করার আর বয়স নেই। আসলে কী জানেন তো, এখনকার যে সমস্ত মেয়েটা স্ট্রাগল করতে আসে, তাদের প্রত্যেকের একজন করে 'সুগারড্য়াডি' চায়, যে তাদের হয়ে যাবতীয় খরচ করবে। তাদের সব খরচ বহন করবে। তারা কেউ সুন্দরী হয়, কিন্তু তাদের নায়িকা হতেই হবে। তাই ওরা কোনও নামি মানুষকে ধরে এই পেশায় নিজের জায়গা তৈরি করে নিতে চায়।'

    গোবিন্দ পত্নী সুনীতা আরও বলেন, 'এমন মেয়ে তো অনেক রয়েছে। তবে তুমি (গোবিন্দ) তো বোকা নও। তোমার ৬৩ বছর বয়স। তোমার একজন সুন্দর স্ত্রী রয়েছে। তোমার ২ সন্তান বড় হয়ে গিয়েছে। ৬৩ বছর বয়সে এইসব করা সাজে না। অল্প বয়সে যদি কেউ ভুল করে, তাহলে মেনে নেওয়া যায়। কিন্তু এই বয়সে এইসব আর মেনে নেওয়া যায় না।'

    Click here to Read More
    Previous Article
    Arijit Singh: অরিজিতের সিদ্ধান্তে কেউ খুশি, কেউ জানালেন শুভেচ্ছা! 'অবসর' নিয়ে কী বলছে বলি-টলি তারকারা?
    Next Article
    Virat Kohli on Arijit Singh: 'আমিই বোধহয় ওঁর সবচেয়ে বড় অনুরাগী', অরিজিতের 'অবসর'-এর পরে ভাইরাল কোহলির পুরনো পোস্ট

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment