Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Stomach Cancer: চেষ্টা ছাড়াই কমছে ওজন! খেলেই পেট ভার, খুব সাধারণ ৫ টি সমস্যাই হতে পারে পেটের ক্যান্সারের লক্ষণ

    2 days ago

    পাকস্থলীর ক্যান্সার। বাড়াচ্ছে আতঙ্ক।  সারা বিশ্বে এক হার রীতিমতো ভয়ঙ্ক । ভারতেও পরিস্থিতি অনেকের মনেই ভয় ধরাচ্ছএ। চিকিৎসকদের মতে, এই ক্যান্সার প্রাথমিক পর্যায়ে কোনও সুস্পষ্ট লক্ষণ নিয়ে আসে না। বিশেষজ্ঞরা সমীক্ষা চালিয়ে দেখেছেন,  যে দেশগুলিতে পেটের ক্যান্সারের নিয়মিত স্ক্রিনিং হয় না, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি ধরা পড়ে, হাতের বাইরে চলে গেলে। American Cancer Society-এর মতে, পেটের ক্যান্সারের এমন কিছু লক্ষণ রয়েছে যা আমাদের উপেক্ষা করা উচিত নয়, সেগুলি জেনে নিই। 

    বারবার পেট ফোলা

    বেশি মশলাদার খাবার খাওয়ার পর পেটে ফোলা-ফোলা ভাব একটি সাধারণ বিষয়। কিন্তু অল্প পরিমাণে খাবার খাওয়ার পরেও যদি পেট ভার অনুভব হয় বা প্রায় প্রতিদিনই এমনটা হতে থাকে, তবে এটি অভ্যন্তরীণ কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। পেটের ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে বিপাকের হার কম যায়। তাতে এই পেট-ভার-লাগার মতো লক্ষণ দেখা যেতে পারে।  পেটের উপরের দিকে, টান বা শক্ত ভাব অনুভব হয়। যদি এই ফোলাভাব বেশি খাবার না খেলেও হয় এবং বারবার হতে থাকে, তবে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

    কারণ ছাড়াই একটানা দুর্বলতা

    ঘুমের অভাব বা মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করা স্বাভাবিক। তবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই যদি খালি দুর্বল লাগে, তাহলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। অনেক সময় পেটের মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়ে যায়, তা  নজরে আসে না, তবে এর ফলে শরীরে আয়রনের অভাব হতে পারে। ক্লান্তি, মাথা ঘোরা, ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো সমস্যা হলে  পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

    হঠাৎ ওজন কমে যাওয়া

    ওজন কমে যাওয়া নিয়ে মানুষ চট করে ভাবে না। দেখা যায়, পেটের  ক্যান্সার থাকলে,  অর্ধেক খাবার খাওয়ার পরেই পেট ভরে যাওয়ার মতো অনুভূতি হয়।  এর সঙ্গে হঠাৎ ওজন হ্রাসও হতে পারে। হঠাৎ স্বাভাবিক খাবার গ্রহণে সমস্যা হওয়া ও ওজন কমা স্টম্যাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারের  একটি লক্ষণ হতে পারে। 

    বারবার বমি বমি ভাব

    কখনও কখনও বমি বমি ভাব লাগা তেমন গুরুতর কিছু নয়। তবে কোনো কারণ ছাড়াই বারবার বমি বমি ভাব অনুভব করা উদ্বেগের বিষয় হতে পারে। কারও কারও খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই বমি বমি ভাব হয়, আবার কেউ কেউ সকালে ঘুম থেকে উঠেই বমি-ভাব অনুভব করেন। পেটে টিউমার থাকলে একটানা বমি বমি ভাব হতে পারে। এমন লক্ষণ অনেকেই প্রায়শই উপেক্ষা করে , হজমের সমস্যা ভেবে। তাই এমনটা যদি কয়েক দিনের বেশি স্থায়ী হয় তবে সতর্ক হওয়া জরুরি।

    এগুলিকেও হালকাভাবে নেওয়া উচিত নয়

    অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যা আজকাল সাধারণ, বিশেষ করে ভাজাভুজি বা মিষ্টি খাওয়ার পরে অ্যাসিডিটি হতেই পারে। কিন্তু সঠিক জীবনযাত্রা বা ওষুধ খাওয়ার পরেও যদি এই সমস্যাগুলি না সারে, তবে এটি কোনো গুরুতর রোগের লক্ষণ হতে পারে। দীর্ঘ সময় ধরে বদহজম, পেটের উপরের দিকে ব্যথা বা জ্বালা পেটের সঙ্গে সম্পর্কিত রোগ, এমনকি ক্যান্সারের প্রাথমিক লক্ষণও হতে পারে। 
    source : https://shorturl.at/L6Da9

    Disclaimer: এই তথ্য গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটিকে চিকিৎসা পরামর্শ হিসাবে বিবেচনা করবেন না। কোনো নতুন কার্যকলাপ বা ব্যায়াম শুরু করার আগে আপনার ডাক্তারের বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    Click here to Read More
    Previous Article
    Fatty Liver : ভারতে ভয়ঙ্কর হাল ফ্যাটি লিভারের ! ৪ জনের ১ জন আক্রান্ত, ল্যানসেট গবেষণায় উদ্বেগের ছবি
    Next Article
    Daily Astrology: ব্যবসায় সাফল্য, একাধিক সমস্যা কেটে যেতে পারে ! যদি এই রাশির জাতক হন !

    Related লাইফস্টাইল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment