Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Siriti Crematorium: ভোল বদলাল সিরিটি মহাশ্মশানের, রাজ্য ও পুরসভার উদ্যোগে নতুন সাজ; উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

    4 days ago

    টালিগঞ্জের সিরিটি মহাশ্মশানের নতুন রূপের উদ্বোধন। ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্মশান নির্মাণে খরচ ১১ কোটি টাকা। এর মধ্য়ে ৯ কোটি দিয়েছে রাজ্য় সরকার ও ২ কোটি কলকাতা পুরসভা। নতুন করে তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার সিরিটি মহাশ্মশান। মঙ্গলবার তার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সৌন্দর্যায়নের জন্য, শ্মশান চত্বরেই তৈরি হয়েছে বাগান। শ্মশানযাত্রীদের বসার জন্য হল ঘর। শ্মশানে, ৪টি ইলেকট্রিক চুল্লি। ১টি পরিবেশবান্ধব কাঠের চুল্লি। কাটা হয়েছে একটি পুকুর, যেখানে সরাসরি গঙ্গার জল আনা হচ্ছে। এদিন, উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ তারক সিং। শ্মশান নতুন করে তৈরি করতে খরচ হয়েছে ১১ কোটি টাকা। এর মধ্য়ে ৯ কোটি দিয়েছে রাজ্য় সরকার। ২ কোটি টাকা দিয়েছে কলকাতা পুরসভা। 

    Click here to Read More
    Previous Article
    Bihar Government Teacher: ‘ব্যাগে টাকা আছে, দুধের দাম মিটিয়ে দিও, স্বামী নয়, মেয়েই যেন দাহ করে’, চিঠি রেখে গেলেন সরকারি শিক্ষিকা
    Next Article
    Mamata Banerjee Singur Live : আজ সিঙ্গুর যাচ্ছেন মমতা, তার আগে শিল্প নিয়ে দিলেন বার্তা

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment