Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    SIR: সুপ্রিম নির্দেশের পরই প্রধান বিচারপতির নেতৃত্বে কলকাতা হাইকোর্টে SIR ইস্যুতে বৈঠক আগামীকাল

    2 days ago

    কলকাতা: SIR-মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশের পরেই কাল অর্থাৎ ২১ ফেব্রুয়ারি বৈঠকে হাইকোর্ট। কাল হাইকোর্টে বৈঠকে প্রধান বিচারপতি। রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের CEO ও রাজ্যের DGP-র সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে কমিশনের শীর্ষ আধিকারিক, অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে বৈঠক, থাকবেন অতিরিক্ত সলিসিটর জেনারেল।

    সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার দুপুর ২ টোয় কলকাতা হাইকাোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এই বৈঠক ডাকবেন। তাঁর নেতৃত্বেই এই বৈঠক হবে। এর আগে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, ২টি সাংবিধানিক সংস্থার মধ্যেই অনাস্থা, অভিযোগ-পাল্টা অভিযোগ উঠেছে। কমিশন আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মধ্যেই আস্থার অভাব। SIR-নিয়ে এধরনের দোষারোপের পালা অনভিপ্রেত। 

    এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন জুডিশিয়াল অফিসারকে দায়িত্ব দেওয়া হবে। তাঁদের কীভাবে রাজ্যের তরফে ও নির্বাচন কমিশনের তরফে সাহায্য করা হবে তা নিয়ে সুপ্রিম কোর্ট তার নির্দেশনামায় পরিষ্কার করে যা বলে দিয়েছিল, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করবেন।

    ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তাদের তরফে জানানো হয়েছে, কোনও বাধা ছাড়া মসৃণভাবে SIR করাই একমাত্র উদ্দেশ্য। প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করতেই হবে। প্রয়োজনে অতিরিক্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। SIR-পর্বে অভিযোগে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। DGP-কে অতিরিক্ত হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যতিক্রমী পরিস্থিতিতেই এই নির্দেশ, জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য়, আগামী ১০ মার্চ সুপ্রিম কোর্টে SIR মামলার পরবর্তী শুনানি।

    এদিকে, 'গ্রুপ B অফিসারদের কী অবস্থা?' SIR-মামলায় জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাজ্য সাড়ে ৮ হাজার গ্রুপ B অফিসার দিয়েছে, জানিয়েছেন কপিল সিব্বল। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এদিন বলেন, 'আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা?' নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, 'আমরা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলাম। রাজ্য জানিয়েছে যে তারা বিচার করে দেখছে।'' 'আশা করেছিলাম রাজ্য সহযোগিতা করবে, আমরা আশাহত'।

    SIR ইস্যুতে রাজ্য সরকারকে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতির দেওয়া চূড়ান্ত সিদ্ধান্তই মেনে নিতে হবে। সেক্ষেত্রে ২১ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    Click here to Read More
    Previous Article
    News Live: পাক গুপ্তচর যোগে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক ! পাকিস্তানে OTP পাঠানোর অভিযোগ
    Next Article
    Tarique Rahman's Big Moves: Army Reshuffled, Adviser In India Recalled

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment