Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    SIR: 'আনম্যাপড্' ভোটারদের তালিকায় থাকার শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন?

    1 day ago

    কলকাতা: 'আনম্যাপড্' ভোটারদের তালিকায় থাকার শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন? 'আনম্যাপড্ ভোটারদের বৈধতা প্রমাণ করতে একটি ফিল্ড এনকোয়ারি রিপোর্ট হাতে পাওয়া গেছে'। যেখানে ৫ জন বৈধ ভোটারের স্বাক্ষর করার জায়গা রয়েছে, দাবি BLO ঐক্য মঞ্চের। ওই রিপোর্টে রয়েছে সংশ্লিষ্ট BLO, সুপারভাইজার ও ERO-র সইয়ের নির্দিষ্ট জায়গা। 

    [yt]https://youtu.be/feHOOgj7r4g?si=lZFk2bhE6vnS-AjL[/yt]

    আরও পড়ুন, আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শুরুর দিনেই গুরুতর অভিযোগ পড়ুয়া, অভিভাবকদের

    সোমবারই SIR প্রক্রিয়ার সময়সীমা ৭ দিন বাড়িয়েছে সর্বোচ্চ আদালত। এরপরই ১৪ দিন পিছিয়ে গেল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, SIR-এর শুনানি চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ২১ তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। 'মাইক্রো অবজার্ভার' নিয়ে সোমবার সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে , মাইক্রো অবজার্ভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ERO অর্থাৎ ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজ়ার্ভাররা শুধুমাত্র সাহায্য করবেন।কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও কাটছে না নিয়োগ জট। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ৮ হাজার ৫০৫ জন গ্রুপ বি অফিসারের নিয়োগ ঘিরে বাড়ছে ধোঁয়াশা। 

    সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া ৮ হাজার ৫০৫ জনের তালিকা আপাতত খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। তার পরে তাঁদের কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, গ্রুপ B অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারের নামও আছে। রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের নামও। আছে, টাইপিস্ট, ইঞ্জিনিয়ার, আমিনের নামও। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এঁরা সবাই গ্রুপ B কর্মী কি না।এঁদের মধ্যে অনেকে AERO হিসেবে কাজ করছেন। তাঁদের কীভাবে মাইক্রো অবজার্ভার হিসেবে নিযুক্ত করা হবে? 

    সূত্রের খবর, CEO দফতর থেকে রাজ্যের কাছে ওই ৮ হাজার ৫০৫ অফিসারের বায়োডেটা চাওয়া হয়েছে। রাজ্য সরকারের উত্তর না পাওয়া পর্যন্ত কাউকে নিয়োগ করা হবে না। কমিশনের সিস্টেমে Log in করার জন্য এদের সবার নামে ইউজার আইডি ও পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তা করতেই ৬-৭ দিন লাগবে। ফলে, এঁদের মধ্যে কতজনকে কমিশন কবে নিয়োগ করবে তা এখনও স্পষ্ট নয়। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় অভিযোগ করেন, শুধু ৮ হাজার ৩০০ মাইক্রো অবজার্ভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজার্ভার নিয়োগ করেছে। যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে AI দিয়ে মাইক্রো অবজার্ভাররা সব নাম ডিলিট করতে পারে।

    Click here to Read More
    Previous Article
    Humayun Kabir: কাদের আসার "চান্স আছে" ? 'বাবরি যাত্রা' থেকে বড় বার্তা হুমায়ুনের
    Next Article
    Madhyamik Examination: জুতোয় মোবাইল আটকে হলে ! মাধ্যমিকে AI দিয়ে উত্তর খুঁজে টুকলি ! পূর্ব বধমানে একাধিক ঘটনা

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment