Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Shib Shankar Paul: ২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর

    2 days ago

    কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে। ইতিমধ্য়ে বাম, বিজেপি তাঁদের প্রার্থীদের তালিকা ঘোষণা করে দিয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩.১৫-তে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে। তার আগে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছে শিবশঙ্কর। ময়দানে ম্য়াকো নামেই পরিচিত তিনি।

    মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ পার্থ ভৌমিক। তাঁদের উপস্থিতিতেই শিবশঙ্কর পাল তৃণমূলে যোগ দিলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূলে যোগ দেন শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদাও। তুফানগঞ্জে জন্ম হওয়া শিবশঙ্করকে এবার সেখান থেকে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

    ২০০০ পরবর্তী সময়ে বাংলা ক্রিকেটে অভিষেক হয় শিবশঙ্করের। এরপর থেকে দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছিলেন এই পেসার। ২০০৪-০৫ মরশুমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই সিরিজে চতুর্থ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে ছিলেন ম্যাকো। যদিও জাতীয় দলে অভিষেক হয়নি তাঁর। কিন্তু বাংলা ক্রিকেটে দীর্ঘ সময়ের সঙ্গী ছিলেন। ভারতীয় এ দলে খেলেছেন। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও ভারতী এ দলে খেলেছেন। 

    উল্লেখ্য, আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রার্থী তালিকায় বড় বড় চমক থাকতে পারে বলে সূত্রের খবর। আজই সব আসনে একসঙ্গে প্রার্থী ঘোষণা করে দেবে তৃণমূল কংগ্রেস। 

    এর আগে লক্ষ্মরতণ শুক্ল, মনোজ তিওয়ারিরা ক্রিকেটের ময়দান থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তিরাশির বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদও তৃণমূলে যোগ দিয়েছিলেন গত লোকসভা নির্বাচনের আগে। তিনি বর্তমানে তৃণমূলের সাংসদ। তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসও। ৫ বছর পর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরেন বিজেপিতে চলে যাওয়া তৃণমূলের একসময়ের বিধায়ক। 

    এদিকে, ভোটের আগে পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগদান বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতির। বিজেপি ছেড়ে তৃণমূলে তমলুকের জেলা সহ-সভাপতি পবিত্র কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান। নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন পবিত্র কর।

    এদিকে, প্রার্থী তালিকা ঘোষণার পরই বিজেপির হয়ে প্রচারে নেমে পড়েছেন সজল ঘোষ, অগ্নিমিত্রা পলরা। সজল ঘোষ বরানগর থেকে দাঁড়িয়েছেন এবারও। গতবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন তিনি। এবার জয়ের বিষয়ে আশাবাদী তিনি। 

    Click here to Read More
    Previous Article
    Iman Chakraborty: তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই ইমনের, সঙ্গে সঙ্গে পোস্ট সোশ্যাল মিডিয়ায়, লিখলেন ...
    Next Article
    BSNL News : বন্ধ BSNL সিম চালু করার সুবর্ণ সুযোগ ! জেনে নিন ৪৪৯ টাকার স্পেশাল প্ল্যান কী ?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment