Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Saokat Molla: তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ওপর "হামলা" ! খাইরুলকে হাসপাতাল থেকে দেখে ফেরার পথেই অঘটন

    5 days ago

    দক্ষিণ ২৪ পরগনা: খাইরুল ইসলামের পর এবার সওকত মোল্লার ওপর হামলা! পোলেরহাটে সওকতকে লক্ষ্য় করে বোমাবাজির অভিযোগ। ISF-র বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে সরব সওকত মোল্লা। একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, দাবি তৃণমূল বিধায়কের। ঘটনাস্থল থেকে উদ্ধার ২টি তাজা বোমা
    অজ্ঞাত পরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের। খাইরুল ইসলামকে হাসপাতাল থেকে দেখে ফেরার পথে হামলার অভিযোগ।

    [yt]https://youtu.be/WfBa5rx-fjc?si=Yt2SQ9uCKBttie1Q[/yt]

    আরও পড়ুন, প্রতীক উরকে পাশে নিয়ে সিপিএমের নতুন প্রজন্মকে বার্তা অভিষেকের

     সওকত মোল্লা জানিয়েছেন, সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ , আমাদের দলের নেতা খাইরুল দক্ষিণ গাজিপুরে একটা মিটিং করতে এসেছিল। সেখানে মিটিং চলাকালিন ইলেকট্রিক অফ করে দিয়ে, ওদের উপর আক্রমণ করে। খাইরুল নিজে আহত হয়। আরও আমাদের চারজন ছেলে আহত হয়। গাড়িও ভাংচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমআর বাঙুরে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনা ঘটনার পর আমরা হাসপাতালে আসি। এবং সেখান থেকে থানায় এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে ৫০০-৭০০ মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চার্জ করে। এবং গুলিও চালায়। এরপর আমরা কিছুটা সময় সিটের তলায় আত্মরক্ষা করি। থানায় ফোন করলে বড়বাবু পুলিশ বাহিনী নিয়ে এসে উপস্থিত হয়।

    ঘটনায় গ্রেফতারও হয়েছেন ২ জন ISF কর্মী। যদিও শনিবারের ঘটনার জন্য সওকত মোল্লার দিকেই পাল্টা আঙুল তুলেছেন ভাঙড়ের ISF বিধায়ক। ভাঙড়  ISF বিধায়ক  নৌশাদ সিদ্দিকি বলেন, প্রয়োজনে আপনারা NIA তদন্ত করুন। বোমাবাজি কারা করছে? সাপ হয়ে দংশে ওঝা হয়ে ঝাড়ছে না তো? নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোমা ছুড়িয়ে দিল। দিয়ে বলবে, এই হচ্ছে সেই হচ্ছে, আমার নিরাপত্তা বাড়াও। 
     
    শনিবার দলীয় কর্মসূচি চলাকালীন তৃণমূল নেতা ও ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্য়ক্ষ খায়রুল ইসলামের উপর হামলার অভিযোগ ওঠে। আহত হন কয়েকজন তৃণমূল নেতা। শনিবার আহতদের দেখতে প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে যান সওকত মোল্লা। সেখান থেকে ফেরার পথে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সওকত মোল্লার দাবি, থানা থেকে বেরনোর পর, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে তাঁর গাড়ি লক্ষ্য় করে বোমা-গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে এবং তার কাছাকাছি উদ্ধার হয়েছে তাজা বোমাও। 
     
    সওকত মোল্লা যখন একদিকে ISF-এর দিকে আঙুল তুলছেন, তখন তৃণমূলের কোন্দলও প্রকাশ্যে চলে আসছে। শনিবারের ঘটনা নিয়ে সওকত মোল্লাকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ।ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, সাজানো ঘটনা। খবরে টিকে থাকার জন্য় করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, নিজেরা মারপিট করে ওসব করছে। ওসব ভাঙড়-ক্যানিং নিয়ে কথা না বলাই ভাল। পুলিশ সূত্রে খবর, সওকত মোল্লার নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু ভাঙড়ে কি শান্তি ফিরবে কোনওদিন?
     

    Click here to Read More
    Previous Article
    Ramakrishna Dev: শ্রীরামকৃষ্ণের ১৯১ তম জন্মমহোৎসবে সেজে উঠেছে বেলুড় মঠ, বসছে মেলা, হাতে হাতে প্রসাদ বিতরণ, কটা অবধি থাকবে খোলা ?
    Next Article
    Anandapur Fire: নাজিরাবাদ-অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ২৭ জনের, শুরু হয়েছে মৃতদের দেহাংশ হস্তান্তর প্রক্রিয়া

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment