Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Samsung Galaxy Phones: প্রথমবার ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ সিরিজ, কী কী ফোন লঞ্চ হবে? দামই বা কত হবে

    15 hours ago

    Samsung Galaxy Phones: স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ভারতে লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ সিরিজ। জানা গিয়েছে, ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই স্মার্টফোন সিরিজ। তবে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ সিরিজের কী কী ফোন ভারতে লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। যদিও শোনা যাচ্ছে, মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজের ফোন। দাম থাকবে ৩০ হাজার টাকার কম। 

    আবার এও শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এফ৭০ সিরিজের প্রথম যে ফোন লঞ্চ হবে তার দাম ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে হবে। এই ফোন ফেব্রুয়ারিতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। অনুমান, আগামী ২ ফেব্রুয়ারি স্যামসাং গ্যালাক্সি এফ৭০ সিরিজের ফোনগুলি সম্পর্কে বিশদে জানা যাবে। সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ফোন লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন সিরিজের প্রথম মডেল হিসেবে। এর আগে ২০১৯ সালে স্যামসাং গ্যালাক্সি এ৭০ সিরিজ লঞ্চ হয়েছে ভারতে। সেই স্মার্টফোন সিরিজে স্যামসাং গ্যালাক্সি এ৭০, স্যামসাং গ্যালাক্সি এ৭০এস লঞ্চ হয়েছিল। এছাড়াও কিছুদিন পর লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৭১ ফোন। 

    সম্প্রতি ভারতে প্রচুর শক্তিশালী ব্যাটারি নিয়ে একটি ফোন লঞ্চ হয়েছে 

    ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'পি' সিরিজের নতুন ফোন। এটি একটি ৫জি মডেল। এবার লঞ্চ হয়েছে রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোন। এই ফোনের মূল আকর্ষণ শক্তিশালী ব্যাটারি। রিয়েলমি পি৪ পাওয়া ৫জি ফোনে রয়েছে একটি ১০,০০১ এমএএইচের সিলিকন কার্বন টাইটান ব্যাটারি। এই ব্যাটারিতে একবার পুরো চার্জ দিলে (১০০ শতাংশ) ৩৯ দিন পর্যন্ত চার্জ থাকবে ফোনে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনে ইউজাররা পাবেন 1.5K রেজোলিউশনের 4D Curve+ HyperGlow ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। 

    এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ২৭,৯৯৯ টাকা। আর রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ৩০,৯৯৯ টাকা। রিয়েলমি সংস্থা ব্যাঙ্ক অফার হিসেবে ২০০০ টাকা ছাড় দেবে ক্রেতাদের। এই ফোনের বিক্রি শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, রিয়েলমির ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। 

    Click here to Read More
    Previous Article
    Depression Symptoms: কোন কোন লক্ষণ দেখলে সহজেই বুঝবেন মানসিক অবসাদে ভুগছেন? সময় থাকতেই সতর্ক হোন
    Next Article
    Tecno Phones: খুব তাড়াতাড়ি দেশে আসছে Tecno Pova Curve 2, কী কী ফিচার থাকতে পারে এই ৫জি ফোনে?

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment