Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Sachin On Ajit Pawar: 'মানুষের জন্য কাজ করা নেতা উনি..', অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ সচিনের

    3 days ago

    মুম্বই: বিমান দুর্ঘটনায় (Plan Crash) প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। ব্যক্তিগত বিমানে বারামতিতে প্রচারে যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমান অবতরণের আগেই ভেঙে পড়ে। অজিত পাওয়ার সহ বিমানের বাকি পাঁচজন কেউই বেঁচে নেই আর। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মারাঠি ভাষায় পোস্ট করেছেন।

    মারাঠি ভাষায় শোক প্রকাশ করে যে পোস্ট করেছিলেন সচিন, তার বাংলা তর্জমা অনেকটা এমন, ''অজিত পাওয়ারজি-র প্রয়াণের খবর পেয়ে অত্যন্ত দুঃখিত হলাম। মহারাষ্ট্রের জন্য অনেক কাজ করেছেন। তিনি তেমনই একজন নেতা ছিলেন। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওঁনার পরিবার ও পরিজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ওঁম শান্তি।''

     

    কীভাবে এই বিমান দুর্ঘটনা হল, তা নিয়ে তদন্ত শুরু হল ইতিমধ্যেই। বুধবার সকাল থেকেই মহারাষ্ট্রের এই এলাকায় ঘন কুয়াশা ছিল। যে এলাকায় অজিত পাওয়ার যাচ্ছিলেন, সেটি পাহাড়ি এলাকা। আবহাওয়ার খবর থাকা সত্ত্বেও তাঁরা যাত্রা করেছিলেন। কারও কারও দাবি, এদিন দৃশ্যমানতা সম্পূর্ণভাবে শূন্য ছিল। সেই জন্যই দুর্ঘটনা ঘটল কি না খতিয়ে দেখা হচ্ছে। আমদাবাদের এই দুর্ঘটনার পর আবার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। কিন্তু কী এর মূল কারণ,  গোটা দেশ তাকিয়ে রয়েছে তদন্তের দিকে। বিমানের কারিগরি ত্রুটি, নাকি ভুল ছিল বিমানের পাইলটেরই, তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।

    এর আগেও যে বিশেষ ব্যক্তিরা বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন
    ২০২৫ সালের ১২ জুন আমদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। সেই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ২৪১ জন বিমানযাত্রীর মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। ২০২১ সালের ৮ ডিসেম্বরে তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের। ২০০৯ সালের ৩ সেপ্টেম্বরে BELL-430 হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির।

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ Live: ১৫ বলে হাফসেঞ্চুরি শিবমের, তবু বড় হার ভারতের, ম্যাচের লাইভ আপডেট
    Next Article
    ICC T20 Ranking: টি-২০ বিশ্বকাপের আগে ফুটছে ভারত, ব্যাটারদের মধ্যে অভিষেকের প্রলয়, সূর্যকুমারের বিরাট প্রাপ্তি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment