Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ranji Trophy: "কঠিন পরিশ্রম, লড়াকু মানসিকতার ফসল জম্মু কাশ্মীরের রঞ্জি জয়", পারসদের প্রশংসায় শাস্ত্রী

    1 day ago

    মুম্বই: প্রথমবার ইতিহাস গড়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে জম্মু কাশ্মীর। ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে খেতাব ঘরে তুলে নেয় পারস ডোগরার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেও জম্মু কাশ্মীরের এই রঞ্জি জয়ের কাহিনীই যে সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত, সে কথা মনে করিয়ে দিলেন রবি শাস্ত্রী।

    নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে শাস্ত্রী লিখেছেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উন্মদনা চারিদিকে। গোটা বিশ্ব ক্রিকেট এই টুর্নামেন্ট নিয়েই মেতে। কিন্তু এর মধ্যেই সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূ্তটি এসেছে গত সপ্তাহে পারস ডোগরার দলের থেকে।''

    শাস্ত্রী আরও বলেন, ''জম্মু কাশ্মীর রঞ্জি ট্রফি জিতেছে প্রথম বার। কী অসাধারণ একটা সফর। কী অসাধারণ একটা গল্প। পারস ডােগরা, অজয় শর্মা ও তাঁর দাপুটে এই ছেলেগুলো ম্য়াচের পর ম্যাচ নিজেদের খেলার স্তরকে আরও উঁচুতে নিয়ে গিয়েছে। নিজেদের ওপর ওরা বিশ্বাস করতে শিখেছিল। কোনও শর্টকাট নেয়নি ওরা। শুধু কঠিন অনুশীলন করে গিয়েছিল দিনের পর দিন।''

     

    শনিবার রঞ্জি ট্রফিতে ইতিহাস রচনা করল জম্মু ও কাশ্মীর। প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হলেন আকিব নবিরা। তাও সেটা শক্তিশালী কর্নাটককে হারিয়ে আর সেই জয় উদযাপন করতে মাঠে হাজির স্বয়ং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী!

    রঞ্জি ট্রফিতে ইতিহাস রচনা করেছিল জম্মু কাশ্মীর। প্রথমবার তারা ফাইনালে উঠেছিল। কর্ণাটকের বিরুদ্ধে খেতাব ঘরে তুলে নেয় জম্মু। দলের এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে স্বয়ং মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লাহ উপস্থিত ছিলেন মাঠে শেষ দিন। পঞ্চম দিন সেঞ্চুরি করেছিলেন কামরান ইকবাল। প্রথম শ্রেণির কেরিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। সেই সঙ্গে প্রথম শ্রেণির কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন সাহিল লোটরা। দ্বিতীয় ইনিংসে যখন জম্মু ও কাশ্মীর ৩৪২/৪ তুলে সমাপ্তি ঘোষণা করল, গোল্ডেন হ্যান্ডশেক করে নিল কর্নাটক। প্রথম ইনিংসে বিশাল লিড নেওয়ার সুবাদে রঞ্জি চ্যাম্পিয়ন হল জম্মু ও কাশ্মীর। শেষদিনে সারাদিন কোনও উইকেট হারায়নি তারা। 

    Click here to Read More
    Previous Article
    IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে? কী বলছেন সূর্যর কোচ?
    Next Article
    T20 World Cup 2026: ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে উৎসাহিত, ইংল্যান্ডকে নিজেই 'ভাল দল'-র তকমা দিয়ে দিলেন অধিনায়ক ব্রুক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment