Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ranji Trophy 2025-26: শাহবাজের স্পিন ফাঁদে নাস্তানাবুদ হরিয়ানা, ১৮৮ রানের বিরাট জয়ে রঞ্জির শেষ আটে বাংলা

    3 days ago

    রোহতক: ম্যাচের গতিবিধি দেখে মোটামুটি গতকালই বোঝা গিয়েছিল যে এই ম্য়াচে বাংলা পুরো ছয় পয়েন্ট তুলে নিতে পারে। হলও তাই। মাত্র আড়াই দিনে হরিয়ানাকে দুরমুশ করল বাংলা। রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025-26) গ্রুপ 'সি' থেকে শীর্ষ দল হিসাবে শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলেন অভিমন্যু ঈশ্বরণরা।

    গতকাল মোট ১৮টি উইকেট পড়েছিল, আজ পড়ল ১৭টি উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলার হয়ে বল হাতে নায়ক শাহবাজ আমেদ। এদিন অবশ্য দিনের শুরুটা একেবারে দুঃস্বপ্নের মতোই করেছিল বাংলা। গতকাল বাংলার হয়ে অপরাজিত ব্যাটার ঈশ্বরণ এবং রাহুল প্রসাদ এদিন দিনের শুরুটা করেন। তবে একদিকে ঈশ্বরণ টিকে থাকলেও, অপরদিক থেকে একের পর এক উইকেট পড়তে থাকে। বাংলার শেষ পাঁচ ব্যাটারের মোট সংগ্রহ পাঁচ রান। 

    অভূতপূর্ব ব্যাটিং ধসে আজ সকালে মাত্র ৪৫ রানে সাত উইকেট হারায় বাংলা। ২০০ রানেই অল আউট হয়ে যায় বাংলা। ঈশ্বরণ ফের একবার গত ম্যাচের মতো ৮০-র কোটায় (৮৩ রান) আউট হন। হরিয়ানার সামনে জয়ের জন্য লক্ষ্য় দাঁড়ায় ২৯৩ রান। চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে হরিয়ানার ওপেনিং ব্যাটাররা শুরুটা ভালভাবেই করেছিলেন। ৪৪ রান যোগ করেন তাঁরা। তবে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া শাহবাজ আমেদ (Shahbaz Ahmed) নবম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।           

    বাংলার তারকা অলরাউন্ডার চার বলের ব্যবধানে তিন উইকেট নেন। ধীরু সিংহ এবং যুবরাজ সিংহ এর পর খানিকটা লড়াইয়ের চেষ্টা করেন। চতুর্থ উইকেটে ২৪ রান যোগ করেন তাঁরা। তবে সেই শাহবাজই ফের একবার বাংলাকে সাফল্য এনে দেন। পার্টনারশিপ ভাঙেন। দুই ব্যাটারকেই তিনি ২২ রানে ফেরান। এরপর আর হরিয়ানার লোয়ার অর্ডার তেমন লড়াই দেখাতে পারেনি। শেষের দিকে মুকেশ কুমার দুই উইকেট নেন। তবে নিজের অভিষেক ম্যাচে বিকাশ সিংহ আমন কুমারের উইকেট ভাঙতেই বাংলার জয় সুনিশ্চিত হয়।

    প্রথম ইনিংসে যেখানে হরিয়ানা ১০০ রানে আউট হয়েছিল, দ্বিতীয় ইনিংসে সেখানে তাঁদের ইনিংস ১০৫ রানে সমাপ্ত হল। দুই ইনিংস মিলিয়ে মোট ১১টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শাহবাজ আমেদ। ১৮৮ রানে ম্যাচ জেতে বাংলা। 

                   

    Click here to Read More
    Previous Article
    Sam Curran Record: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জ্বলে উঠলেন কারান, দ্বিতীয় ব্রিটিশ ক্রিকেটার হিসেবে গড়লেন রেকর্ড
    Next Article
    IND vs NZ: পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে কি সুযোগ পাবেন স্যামসন? কেমন হবে ভারতীয় একাদশ?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment