Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rajpal Yadav: 'উনি আমার ছবিতে অভিনয় করবেন, ইন্ডাস্ট্রির এক হওয়ার এটাই তো সময়', রাজপাল যাদবের পাশে সোনু সুদ

    20 hours ago

    কলকাতা: চেক বাউন্স মামলায়, তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পন করেছেন অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। জানা গিয়েছে, এম.এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে অভিনেতা আর তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ঋণ নিয়ে তাদের টাকা শোধ দেননি তাঁরা। যার ফলে দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন অভিনেতা। আর এই মামলায়, রাজপাল যাদবের পাশে দাঁড়ালেন সোনু সুন (Sonu Sood)। 

    মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সোনু সুদ লেখেন, 'রাজপাল যাদব এমন একজন অভিনেতা, যিনি বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রিকে না ভোলার মতো সমস্ত কাজ উপহার দিয়েছেন। কিন্তু কিছু কিছু সময়, জীবন সবকিছু ওলট পালট করে দেয়। সেটা কোনও মানুষের প্রতিভার কারণে নয়, কারণ কিছু কিছু সময় বড় নিষ্ঠুর হয়ে যায়। উনি আমার ছবিতে অভিনয় করবেন এবং আমার বিশ্বাস, উনি আগের মতোই সবাইকে গর্বিত করবেন। আমার মনে হয়, এটাই ইন্ডাস্ট্রির সমস্ত পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের এক হওয়ার সময়। কেউ যদি সমস্যায় পড়েন, তাহলে তাঁকে বুঝিয়ে দিতে হবে যে, তিনি একা নন। তাঁর সঙ্গে গোটা ইন্ডাস্ট্রি রয়েছে। এভাবেই আমরা বোঝাতে পারব, এটা শুধু একটা ইন্ডাস্ট্রি নয়, তার বাইরে অনেক কিছু, অনেক বেশি কিছু।'

     

    প্রসঙ্গত, অভিনেতা এর আগে, দিল্লি হাইকোর্টের কাছে টাকা পরিশোধ করার সময়সীমা বাড়ানোর কথা বলেছিলেন। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। অভিনেতা তাঁর আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা জোগাড় করেছেন। তবে বাকি জোগাড় করার জম্য তাঁর আরও ১ সপ্তাহ সময় লাগবে। কিন্তু সেই আর্জি আদালত খারিজ করে দেয়। এরপরে আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা।

    ২ ফেব্রুয়ারি, বিকেল ৪টের মধ্যে অভিনেতাকে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছিল। এই মামলায়, এর আগেও তিহাড় জেলে থাকতে হয়েছে তাঁকে। অনুমান, ফের সেই ঘটনার পুনরাবৃত্তিও হতে পারে। আদালত এখন রাজপাল যাদবকে আর সময় দেয় কি না, সেটা দেখার বিষয়। আদালত সূত্রে খবর, ২০২৫ সালের অক্টোবরে ৭৫ লক্ষ টাকার দুটি ডিমান্ড ড্রাফট জমা দেওয়া হয়েছিল। যেখানে ৯ কোটি টাকা এখনও পরিশোধ করা হয়নি।

    Click here to Read More
    Previous Article
    Rajpal Yadav News: চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, ১ কোটি টাকারও বেশি সাহায্য করলেন এক মিউজিক প্রোডিউসর!
    Next Article
    গতকালের থেকে কমল রুপোর দাম, সোনা- কী বলছে ? আজ কিনলে লাভ ? নাকি অপেক্ষা করবেন

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment