Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rajpal Yadav: কবে পর্যন্ত জেলে থাকতে হবে রাজপাল যাদবকে? কী জানিয়েছে আদালত

    1 day ago

    Rajpal Yadav: ৯ কোটি টাকা ঋণের মামলা জেল হয়েছে বলিউডের অভিনেতা রাজপাল যাদবের। জানা গিয়েছে, সোমবার পর্যন্ত জেলেই থাকতে হবে অভিনেতাকে। সোমবার পর্যন্ত দিল্লি হাই কোর্ট অভিনেতার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি স্থগিত রেখেছে। সূত্রের খবর, পরিবারে বিয়ের অনুষ্ঠান রয়েছে, এই কারণ দেখয়ে রাজপাল যাদব জামিনের আবেদন করেছিলেন দিল্লি হাই কোর্টে। সেই জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা বলেছেন, অভিনেতাকে জেলে যেতে হবে কারণ তিনি নিজের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন। 

    আদালতের তরফে এও জানানো হয়েছে যে, অভিনেতার আইনজীবী ২ বার বেঞ্চের সামনে দু'ধরনের কথা বলেছে। আগে একবার বলা হয়েছে যে, বকেয়া টাকা সরাসরি জমা দেওয়া হবে M/s Murali Projects Pvt Ltd- এ। আর বৃহস্পতিবার বলা হয়েছে, ওই টাকা আদালতে জমা দেওয়া হবে। বিচারপতি শর্মা এর পরিপ্রেক্ষিতে বলেছেন, অভিনেতার আইনজীবীরা যেন সঠিক ভাবে যেকোনও একটি সিদ্ধান্তে উপনীত হন। 

    বেশ অনেকদিন চলছিল রাজপাল যাদবের চেক বাউন্সের মামলা। গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাই কোর্টে অভিনেতার শেষ মুহূর্তের আবেদন খারিজ হয়। এরপরেই তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন অভিনেতা। নিজের প্রতিশ্রুতি পালনে বারবার ব্যর্থ হওয়ার কারনে আদালতের তরফে অভিনেতা ৬ মাসের জন্য জেল কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বলিউডের অনেকেই রাজপাল যাদবকে আর্থিক সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রসঙ্গে, অভিনেতার স্ত্রী রাধা যাদব সংবাদ সংস্থা পিটিআই- কে দেওয়া সাক্ষাৎকারে রাধা বলেছেন, 'সবাই ওর পাশে রয়েছে। ইন্ডাস্ট্রিও পাশে রয়েছে। যাঁরা সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।' 

    ২০১০ সালে M/s Murali Projects Pvt Ltd - এর থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। তৈরি করেছিলেন Ata Pata Laapata - এই ছবিটি। এটিই ছিল পরিচালক হিসেবে রাজপাল যাদবের প্রথম ছবি। বক্স অফিসে সফল হয়নি রাজপাল যাদব পরিচালিত প্রথম ছবিটি। চেক বাউন্স মামলায় প্রায় ৯ কোটি টাকা দিতে হবে রাজপাল যাদবকে, এমনটাই জানা গিয়েছে। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঋণ নিয়ে একটি সিনেমা তৈরি করেছিলেন প্রায় ১ দশক আগে। সেই সিনেমা তৈরি হয়ে মুক্তি পেলেও, অভিনেতা এখনও পর্যন্ত টাকা ফেরত দিতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে, এই টাকার পরিমাণ বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ৯ কোটি টাকা। 

    Click here to Read More
    Previous Article
    Srabanti Chatterjee: ষাটের কোঠায় বয়স, শ্রাবন্তী এবার ঠাকুমার চরিত্রে! রহস্য সমাধানে সঙ্গী ছোটপর্দার নায়িকা!
    Next Article
    The Telegraph She Awards | ‘The Telegraph She Awards' সম্মানে সম্মানিত হলেন রানি মুখোপাধ্যায়, সম্মান তুলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment