Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Railway Job News: প্রাক্তন সেনাকর্মীদের জন্য দারুণ খবর! ৫০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগ করবে রেল

    1 week ago

    Railway Job News: ফের সুখবর শোনাল ভারতীয় রেল (Indian Railways)। এবার ভারতীয় রেল কর্তৃপক্ষ ৫,০০০ এরও বেশি প্রাক্তন সেনাকর্মীকে (Ex-servicemen) পয়েন্টসম্যান হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগের দ্বারা অবসরপ্রাপ্ত সেনাকর্মীর এবং অগ্নিবীরদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার এই ঘোষণা করেছে ভারতীয় রেলমন্ত্রক। মূলত অগ্নিবীর (Agniveer) এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সহায়তার লক্ষ্যে রেল কর্তৃপক্ষ ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে হাত মিলিয়ে এই পদক্ষেপ করেছে। 

    জোনাল এবং বিভাগীয় পর্যায়ে বর্তমানে ৫,০০০ এরও বেশি লেভেল-১ পোস্টের (Level-1 Post) জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। জানা যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়া যাতে মসৃণ হয় তাই এখনও পর্যন্ত মোট ৯টি রেলওয়ে বিভাগের সঙ্গে MoU (Memorandums of Understanding) স্বাক্ষর করেছে বিভিন্ন সংশ্লিষ্ট সেনা সংস্থা। পুরো প্রক্রিয়াটি সুস্থভাবে পরিচালনা করার জন্য সেনাবাহিনীর নিয়োগ ইউনিটগুলিকে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলতে বলা হয়েছে। 

    নির্দিষ্ট একটি বয়সের পর সেনাকর্মী হিসেবে অবসর নেওয়া ব্যক্তিদের জীবনধারণ যেন মসৃণ হয়, সেই লক্ষ্যেই এহেন পদক্ষেপ বলে জানা গিয়েছে। যতদিন না নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততদিন অবধি বিভিন্ন জায়গায় প্রাক্তন সেনাকর্মীদের চুক্তিভিত্তিক পয়েন্টসম্যান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

    প্রাক্তন সেনাকর্মীদের হিতার্থে রেলমন্ত্রক জানিয়েছে, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মীদের কল্যাণ এবং পুনর্বাসনকে রেলওয়ে পলিসিতে মান্যতা দেওয়া হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ভারতীয় রেলওয়ে লেভেল-২ (Level-2 Post) এবং তার উপরে পদগুলিতে ১০ শতাংশ হরাইজন্টাল রিজারর্ভেশনের ব্যবস্থা করেছে। লেভেল-১ পদগুলিতে ২০ শতাংশ প্রাক্তন সেনাকর্মীর জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি, লেভেল-২ এবং তার উপরের পদগুলিতে ৫ শতাংশ এবং লেভেল-১ পদে ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। প্রাক্তন সেনাকর্মীদের জন্য আসন সংরক্ষণ ভারতীয় রেলওয়েতে এই প্রথম নয়। ২০২৪ এবং ২০২৫ সালে, বিভিন্ন বিভাগে রেলওয়ের শূন্যপদ বিজ্ঞপ্তিতে মোট ১৪,৭৮৮টি আসন প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত ছিল। যার মধ্যে লেভেল-১ এ ৬,৪৮৫টি এবং লেভেল-২ এবং তার উপরের পদে ৮,৩০৩টি আসন সংরক্ষিত ছিল, জানিয়েছে রেলমন্ত্রক।  

    প্রসঙ্গত, লেভেল-১ পদের জন্য নিয়োগ অতীতে গ্রুপ ডি নিয়োগ নামে পরিচিত ছিল। এই পদে সমগ্র নিয়োগ প্রক্রিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট সেন্টারের (Railway Recruitment Centres) মাধ্যমে পরিচালিত হয়। আবার এদিকে, লেভেল-২ এবং তার উপরের পদে নিয়োগের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Railway Recruitment Board) দ্বারা পরিচালিত প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়।  

    ডিসক্লেমার: পাঠকদের কাছে অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন

    Click here to Read More
    Previous Article
    Health Tips: খালি পেটে জল খাওয়া কি আদৌ স্বাস্থ্যের পক্ষে ভাল? এই অভ্যাস থাকলে কী কী হতে পারে
    Next Article
    Iran-Israel war : জ্বলছে পশ্চিম এশিয়া ! বিশ্ব তোলপাড়, কোন দেশ আমেরিকা-ইজরায়েলের পাশে? কারা ইরানের সঙ্গে?

    Related শিক্ষা এবং চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment