Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ‘পাঁচ ছক্কা খেতাম না’, শেষ ওভারে বল করতে চেয়েছিলেন অক্ষর, দুবে-কে দেন সূর্য

    1 day ago

    ভারত ম্যাচটা জিতেছে মাত্র ৭ রানে। শেষ ওভারে দুবে দেন ২২ রান। অক্ষরকে বল দিলে কি ফলাফল অন্যরকম হতে পারত?

    ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের শেষ ওভারে বল করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন তিনি। ফাইনালে পা দিয়েই ফাঁস করলেন অক্ষর প্যাটেল। ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন জানালেন যে তাঁর বিশ্বাস ছিল, শেষ ওভারে আর যাই হোক পাঁচ ছক্কা খাবেন না তিনি।

    ২৫৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেও শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে ইংল্যান্ড। ইনিংসের গোঁড়া থেকে সমানে সমানে লড়াই করে গিয়েছেন ইংরেজ ব্যাটাররা। গোটা ইনিংসে একবারও মনে হয়নি যে হ্যারি ব্রুকরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। তাই শেষ ওভারে যখন ৩০ রানের প্রয়োজন তখনও যেন নিশ্চিন্ত হতে পারছিলেন না ভারতীয় সমর্থকরা। কারণ, ততক্ষণে ডেথ ওভারের বিশেষজ্ঞ তিন বোলার জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া এবং অর্শদীপ সিং-তিন জনেরই ওভার শেষ।

    সেসময় অধিনায়ক সূর্যকুমার যাদব কাছে বিকল্প ছিল দুটি। এক অক্ষর প্যাটেল (Axar Patel)। পিচে স্পিনারদের জন্য কোনওরকম সুবিধা ছিল না। অক্ষর যে নিজের সেরা ফর্মে ছিলেন তেমনও নয়। তাছাড়া পিচে সেসময় ব্যাট হাতে ফুল ফোটাচ্ছেন বাঁহাতি জ্যাকব বেথেল। ফলে সেসময় অক্ষরকে বল করানোটা ঝুঁকিপূর্ণ। সূর্যর হাতে দ্বিতীয় বিকল্প ছিলেন শিবম দুবে। ব্যাট হাতে দারুন ফর্মে থাকলেও বল হাতে একেবারেই ভরসা দিতে পারছেন না। এমনকী জিম্বাবোয়ের বিরুদ্ধেও শেষ ওভারে ২৬ রান দেন তিনি। তবু শেষ ওভারে বাঁহাতি ব্যাটারের সামনে অক্ষরকে বল দেওয়ার সাহস দেখাননি সূর্য। তিনি বল তুলে দেন দুবের হাতে।

    যদিও দুবে জানিয়ে দিয়েছেন, তিনি শেষ ওভারে বল করতে প্রস্তুত ছিলেন। ম্যাচের শেষে অক্ষর বলেন, “আমি বল করার জন্য প্রস্তুত ছিলাম। ফিল্ডিং করার সময় অনুশীলন করছিলাম। ৩০ রান অনেক। পাঁচটা ছয় খাব না, এটুকু বিশ্বাস ছিল।” শেষ পর্যন্ত ভারত ম্যাচটা জিতেছে মাত্র ৭ রানে। শেষ ওভারে দুবে দেন ২২ রান। অক্ষরকে বল দিলে হয়তো, পরিস্থিতি খানিক বদলাত।

    Click here to Read More
    Previous Article
    ‘আমাদের একটা বুমরাহ আছে, কোহিনুর চাই না’, ভারতীয় পেসারে মোহিত চাহাল
    Next Article
    বিশ্বকাপে চমকপ্রদ সেঞ্চুরি, কার পরামর্শে ফিন অ্যালেনকে কেনে কেকেআর? জানলে চমকে যাবেন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment