Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Oscars 2026 winners full list: অস্কারের মঞ্চে কার কার ভাগ্যে শিকে ছিঁড়ল ? দেখে নিন সম্পূর্ণ তালিকা

    4 days ago

    লস অ্যাঞ্জেলেস: মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। দ্বিতীয়বারের মতো এবারও সঞ্চালকের ভূমিকায় ছিলেন কোনান ও'ব্রায়েন, ছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও। অস্কার (Oscars 2026) -এর দৌড়ে বহু ছবি মনোনয়নের তালিকায় জায়গা করে নিলেও, সেরার শিরোপা ছিনিয়ে নেয় পল থমাস অ্যান্ডারসনের পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another)। এর পাশাপাশি ১৬টি বিভাগে মনোনীত হয়ে নয়া রেকর্ড গড়ে ‘সিনার্স’ সিনেমাটি। 

    এবারে অস্কারের মঞ্চ মাতিয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ও ‘সিনার্স’ সিনেমাটি। কারণ, এই দুটো ছবিই মনোনয়নে সবচেয়ে বেশি জায়গা পায়। মোট ১৬টি বিভাগে মনোনীত হয় ‘সিনার্স’। রায়ান কুগলার পরিচালিত এই সিনেমাটি ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর নজির ভেঙে অস্কারের মঞ্চে এক অনন্য রেকর্ড সৃষ্টি করে। অন্যদিকে থমাস অ্যান্ডারসনের সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ১৩ টি বিভাগে মনোনয়ন পায়। সেরা সিনেমার পাশাপাশি সেরা পরিচালক, সেরা সহ-অভিনেতা এবং সেরা কাস্টিংয়ের মতো একগুচ্ছ বিভাগে অস্কার জিতে নেয়। শেষপর্যন্ত এ বছর অস্কারের মঞ্চে কার কার ভাগ্যে শিকে ছিঁড়ল দেখে নেওয়া যাক। 

    এক নজরে দেখে নিন কে কোন বিভাগে অস্কার ছিনিয়ে নিল - 

    সেরা ছবি- 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'

    সেরা পরিচালক- পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা অভিনেতা- মাইকেল বি জর্ডান (সিনার্স)

    সেরা অভিনেত্রী- জেসি বাকলি (হ্যামনেট)

    সেরা পার্শ্ব অভিনেতা- শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা পার্শ্ব অভিনেত্রী- এমি ম্যাডিগন (উইপনস)

    সেরা মৌলিক চিত্রনাট্য - রেয়ান কুগলার (সিনার্স)

    সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) - পল থমাস আন্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা আন্তর্জাতিক ছবি- সেন্টিমেন্টাল ভ্যালু

    সেরা অ্যানিমেটেড ছবি- কেপপ ডিমন হান্টার্স

    সেরা অ্যানিমেটেড শর্ট: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

    সেরা তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্যের)- মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

    সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্যের)- অল দ্য এম্পটি রুম্স

    সেরা গান - কেপপ ডিমন হান্টার্স

    সেরা আবহসঙ্গীত- লাডউইগ গোরানাসন (সিনার্স)

    সেরা সিনেমাটোগ্রাফি- অটাম ডুরাল্ড আর্কাপ (সিনার্স)

    সেরা সম্পাদনা- অ্য়ান্ডি জার্গেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা প্রোডাকশন ডিজ়াইন- তামারা ডেভারেল ও শেন ভিও (ফ্র্যাঙ্কেনস্টাইন)

    সেরা কস্টিউম ডিজাইন - কেট হাওলি (ফ্র্যাঙ্কেনস্টাইন)

    সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং - ফ্র্যাঙ্কেনস্টাইন

    সেরা ভিশুয়াল এফেক্টস - অ্যাভটার (ফায়ার অ্যান্ড অ্যাশ)

    সেরা কাস্টিং- ক্যাসান্ড্রা কুলুকুনডিস (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

    সেরা ফিল্ম এডিটিং - ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

    সেরা ভিজ্যুয়াল ইফেক্টস - অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

    সেরা ডকুমেন্টারি শর্ট - অল দ্য এম্পটি রুমস

    সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম - সেন্টিমেন্টাল ভ্যালু

    Click here to Read More
    Previous Article
    Oscar winners: অস্কার বিজয়ীরা কী পুরস্কারের সাথে টাকা পান? আর কী কী সুবিধা দেওয়া হয়? জানুন বিস্তারিত
    Next Article
    Oscar 2026: ইতিহাস গড়ল ‘সিনার্স’! অস্কারের মঞ্চে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, কোন প্রেক্ষাপটে তৈরি?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment