Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Om Birla: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ

    1 week ago

    নয়াদিল্লি: ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। প্রস্তাবের পক্ষে দাঁড়িয়ে সমর্থন ৫০ জন সাংসদের। প্রস্তাব পেশের অনুমতি দেওয়া হল বিরোধীদের। 

    [yt]https://youtu.be/pgbUnoo6PDQ?si=phhnJk4P3lEJbECT[/yt]

    আরও পড়ুন, ৬০ লক্ষের উপরে নাম 'বিবেচনাধীন', আজ সুপ্রিম কোর্টে SIR-এর মূল মামলার শুনানি

    লোকসভায় ডেপুটি স্পিকারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী সাংসদরা

    স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করলেন কিষাণগঞ্জের কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ। লোকসভায় ডেপুটি স্পিকারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী সাংসদরা। সংসদে ডেপুটি স্পিকার না থাকায় সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে, দাবি কংগ্রেসের। বিতর্ক থেকে পালাতে চায় বিরোধীরা, তাই এমন আচরণ করছে, পাল্টা অভিযোগ রবিশঙ্কর প্রসাদের।

    অনাস্থা ইস্যু 

     বিধানসভা ভোটের ঠিক আগে আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল করেছে কেন্দ্রের মোদি সরকার। যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।অন্যদিকে,  নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে, SIR-ইস্যুতে মেট্রো চ্য়ানেলে ধর্না চালিয়ে যাচ্ছেন তৃণমূলনেত্রী। বিজেপি ও নির্বাচন কমিশনকে এক সারিতে বসিয়ে আক্রমণও করছেন। এই প্রেক্ষাপটে, তাৎপর্যপূর্ণভাবে লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে অবস্থান বদল করল তৃণমূল।

    ১০ ফেব্রুয়ারি সরকার পক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করার অভিযোগ
     
    ১০ ফেব্রুয়ারি সরকার পক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করার অভিযোগে, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা সেই অনাস্থা প্রস্তাবে, সমাজবাদী পার্টি, RJD, DMK, CPM-সহ 'INDIA' জোটের ১১৪জন সাংসদ সই করলেও, ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূল সই করেনি। উল্টে, কংগ্রেসের ওপর কার্যত শর্ত চাপান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, একটা আর্জি স্পিকারের কাছে করা যেতে পারে, স্পিকারকে ২-৩ দিনের একটা সময় দেওয়া যেতে পারে। সূত্রের খবর, এবার এই অবস্থানই বদল করল তৃণমূল। তৃণমূলের তরফে বলা হয়েছে, চেয়ারপার্সনের নির্দেশ অনুযায়ী তৃণমূলের সাংসদরা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করবেন এবং লোকসভার স্পিকারের বিরুদ্ধে ভোট দেবেন।

    প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরী বলেন, দালালি করতে গেছিল খোকাবাবু, ধরা পড়ে যাচ্ছে, এখানে বাজার খারাপ হবে, যে খোকাবাবু বিজেপি পার্টির দালালি করছে, (লোকসভার) স্পিকারের বিরুদ্ধে সই করছে না, স্পিকারের পদত্যাগ চাইছে না, তারজন্য তাঁকে বাধ্য হয়ে করতে হয়েছে, কংগ্রেসের পা ধরতে হচ্ছে এইজন্য। 

     

    Click here to Read More
    Previous Article
    Assembly Election 2026: রাজ্যে সুষ্ঠ-শান্তিপূর্ণ ভোট করাতে একাধিক নতুন পদক্ষেপ কমিশনের, ভোট কেন্দ্রে গিয়ে এই নিয়মগুলি মানতে হবে এবার ভোটারকে
    Next Article
    LNG Distribution: এবার প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে নির্দেশিকা জারি কেন্দ্রের, কে কতটা গ্যাস পাবেন বেঁধে দিল সরকার!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment