Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    অব্যবস্থার প্রতিবাদের পর সন্তোষে বাংলার ম্যাচ পিছল ফেডারেশন, ‘শুভবুদ্ধির উদয়’, খোঁচা আইএফএ’র

    1 day ago

    সন্তোষে মাঠের লড়াই জিতেছে। কিন্তু মাঠের বাইরেও কম লড়াই লড়তে হচ্ছে না রবি হাঁসদাদের। প্রায় ১২ ঘণ্টা বাস জার্নি করতে হয়েছে। পরপর ম্যাচ, রিকভারির সময় পর্যন্ত নেই। সব মিলিয়ে এবার অসমে আয়োজিত টুর্নামেন্টে চরম বিশৃঙ্খলা।

    সন্তোষ ট্রফিতে চরম অব্যবস্থার শিকার বাংলা। গ্রুপ পর্বের ম্যাচের পর ১২ ঘণ্টা বাস জার্নি করতে হয়েছিল সঞ্জয় সেনের ছেলেদের। তারপরই কল্যাণ চৌবে পরিচালিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে কড়া চিঠি পাঠিয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচের সময় বদলানোর দাবি জানিয়েছিল বাংলার ফুটবল সংস্থা। সেই দাবি মেনে নিল এআইএফএফ।

    সন্তোষ ট্রফির গতবারের চ্যাম্পিয়ন বাংলা। এবারও লিগ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে সঞ্জয় সেনের ছেলেরা। ২ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনালে নামার কথা ছিল রবি হাঁসদাদের। আইএফএ-র চিঠির পর সেই ম্যাচ এখন ৩ ফেব্রুয়ারি দুপুর দু’টো থেকে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা কমিটি থেকে চিঠি পাঠিয়ে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের সূচি বদলানোর পরই আইএফএ সভাপতি অনির্বাণ দত্ত ফেডারেশনকে খোঁচা দিয়েছেন, “অবশেষে ফেডারেশনের শুভবুদ্ধির উদয় হল।” কোয়ার্টারে বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস।

    সন্তোষে মাঠের লড়াই জিতলেও মাঠের বাইরে কম লড়াই লড়তে হচ্ছে না রবি হাঁসদাদের। প্রায় ১২ ঘণ্টা বাস জার্নি করতে হয়েছে। পরপর ম্যাচ, রিকভারির সময় পর্যন্ত নেই। সব মিলিয়ে এবার অসমে আয়োজিত টুর্নামেন্টে চরম বিশৃঙ্খলা। ‘স্থানীয় টুর্নামেন্টও এর চেয়ে ভালোভাবে আয়োজিত হয়’, প্রবল ক্ষোভের সঙ্গে কল্যাণ চৌবের সর্বভারতীয় ফেডারেশনকে চিঠি দিয়েছিল বাংলার ফুটবল সংস্থা। আইএফএ’র আবেদন ছিল, বাংলার কোয়ার্টার ফাইনালের ম্যাচ যেন পিছিয়ে দেওয়া হয়। সেটা মেনে নিল এআইএফএফ।

    Santosh Trophy: Bengal Team's Quarter Final matches have been rescheduled
    সন্তোষ ট্রফির সূচি

    শুক্রবার বাংলার ম্যাচ ছিল অসমের বিরুদ্ধে। সেদিন ডিব্রুগড়ে অমিত শাহর একাধিক কর্মসূচি যেমন ছিল, তেমনই ছিল মিসিং জনজাতির উৎসব। সেই কারণে ১২ ঘণ্টা খাবার বা জল ছাড়া বাস জার্নি করতে হয় বাংলার ফুটবলারদের। ফেরার সময় সন্ধ্যা ৫.২৫ মিনিটে ঢেকুয়াখানা স্টেডিয়াম থেকে বেরিয়ে শনিবার ভোর ৪.৪৪ মিনিটে টিম হোটেলে পৌঁছয় বাংলা দল। অর্থাৎ আড়াই ঘণ্টার পথ যেতে সময় লাগে প্রায় ১২ ঘণ্টা। উৎসব বা রাজনৈতিক সভা তো আগে থেকেই নির্ধারিত ছিল। তাহলে কেন সূচি পরিবর্তনের কথা ভাবল না ফেডারেশন? এই সময়ে কোনও খাবার বা জলের ব্যবস্থাও ছিল না ফুটবলারদের জন্য।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপ থেকে বাদ, ফাঁকা সময়ে নিজেদের মধ্যে দল বানিয়ে খেলবেন লিটন-মুস্তাফিজুররা!
    Next Article
    শীঘ্রই বিয়ের পিঁড়িতে ছেলে অর্জুন, দিনক্ষণ জানালেন খোদ শচীন! কোথায় হবে এলাহি আয়োজন?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment