Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    New Web Series: থানা থেকে উদ্ধার পুলিশ অফিসারের দেহ! জটিল রহস্যের সমাধান করতে পারবেন প্রিয়ঙ্কা?

    1 week ago

    কলকাতা: কুহেলি। এই নামটা শুনলে আজও বাঙালির প্রথম যে সিনেমার কথা মনে পড়ে, তা হল বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee) ও সন্ধ্যা রায়ের (Sandhya Roy) বিখ্যাত সেই সিনেমার কথা। তবে এবার, এই নামেই এক রহস্যে মোড়া ওয়েব সিরিজের গল্প বুনেছেন, পরিচালক অদিতি রায় (Aditi Roy)। মে মাসে 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। মুখ্যভূমিকায় রয়েছেন, ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh), সুস্মিতা দে (Susmita Dey), অঙ্গনা রায় (Angana Roy), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও কৌশিক সেন (Kaushik Sen)। 

    এই গল্পের শুরুটায় হয়, এক পুলিশ অফিসারের মৃত্যুর খবর দিয়ে। এসপি রানা সিংহ। তাঁর নিজের থানার ভিতরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর মৃতদেহ। প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করা হলেও, ঘটনা যখন এগোয়, জানা যায়, এটা একটা পরিকল্পিত হত্যা। কিন্তু কে শহরের সম্মানীয় পুলিশ অফিসারের খুনের সঙ্গে জড়িত, সেই রহস্য সঙ্গে নিয়েই এগিয়ে যায় গল্প। ছবিতে এসপি রানা সিংহের স্ত্রী রাধিকার ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা দে। 

    রাধিকার বোনের ভূমিকায় অভিনয় করছেন ঋদ্ধিমা, তাঁর চরিত্রের নাম, দেবিকা দত্ত। আপাত শান্ত এই চরিত্রের ভিতরে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। সিরিজে ইশিকা চরিত্রটিরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই চরিত্রে দেখা যাবে অঙ্গনাকে। এসপি রানা সিংহের এক অন্ধকার অতীত রয়েছে, যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে এই সমস্ত চরিত্রগুলি। এসপি রানা সিংহের ভূমিকায় দেখা যাবে, কৌশিক সেনকে। সিরিজে প্রিয়ঙ্কাকে দেখা যাবে, ডিএসপি অগ্নি বসুর ভূমিকায়। এসপির খুনের কিনারা করতেই আসরে নামেন তিনি। কিন্তু তদন্তে নেমে বুঝতে পারেন, শুধু একটা খুন নয়, প্রত্যেকটা চরিত্রই রহস্যময়। প্রত্যেকেই কিছু না কিছু একটা লুকিয়ে রেখেছে। 

    ছবিটি নিয়ে পরিচালক বলছেন, 'কোনও চরিত্রই সাদা বা কালো হতে পারে না। প্রত্যেকটা চরিত্রেরই একটা ধূসর দিক থাকে। 'কুহেলী' আসলে একটি সফরের ২টি দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। একজন যাঁকে হত্যা করা হচ্ছে, আর যে হত্যাকারী..  প্রত্যেকটা চরিত্রের মধ্যেই এই ২টি সম্ভাবনাই প্রবল। যে হত্যা হয়েছে, তাতে প্রত্যেকেরই কিছু না কিছু লাভ হয়েছে। শুধু একজন পুলিশ অফিসারের মৃত্যু রহস্যের জট খোলাই নয়, মানুষের মনের অন্ধকার দিকগুলোর গল্পকেও তুলে ধরবে 'কুহেলি'।

    সিরিজে নিজের চরিত্র নিয়ে কৌশিক সেন বলছেন, 'একজন পুরুষের ঠিক যেমনটা হওয়া উচিত বলে মনে করে সমাজ, এসপি রানা সিংহকে প্রাথমিকভাবে দেখলে সেটাই মনে হবে। একজন সম্মানীয় ব্যক্তি যাঁর ওপর ভরসা করা যায়। একজন আদর্শ স্বামী, একজন সুযোগ্য পুলিশ অফিসার, একজন দুর্দান্ত জামাইবাবু.. মোটের ওপর সমস্ত ভূমিকাতেই তিনি খুব ভাল। কিন্তু এই মানুষটার মধ্যেও লুকিয়ে রয়েছে একটা অন্ধকার দিক, যেখানে রয়েছে শুধুই ভুল আর অপরাধ।'

    'হইচই' ওয়েব প্ল্যাটফর্মে মে মাসে মুক্তি পাওয়ার কথা এই সিরিজের।

     

    Click here to Read More
    Previous Article
    Entertainment News Update: বিচ্ছেদ নাকি সবই লোক দেখানো? অভিনেত্রী স্ত্রী নতুন ব্যবসা শুরু করতেই হাজির প্রাক্তন স্বামী!
    Next Article
    Tollywood Web Series: প্রথমবার ওয়েব সিরিজে সুস্মিতা! সঙ্গে ঋদ্ধিমা, অঙ্গনা, প্রকাশ্যে 'কুহেলি'-র প্রথম ঝলক

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment