Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    New Bengali Film: ৮ বছর পরে, নতুন সিনেমা পরিচালনায় কিউ! বিশেষ চরিত্রে প্রিয়ঙ্কা সরকার

    1 week ago

    কলকাতা: এর আগে একাধিক ছবি করে তিনি যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই জড়িয়েছেন বিতর্কেও। আট বছর পরে, নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন, পরিচালক কিউ। বর্তমানে বিনোদন মানেই এখন রিলস আর ইন্টারনেটের জগৎ। তাঁর নতুন সিনেমার নাম, 'দেশলাই'। এই ছবিতে অভিনয় করছেন, জেওয়েল (সিজু শাহরিয়ার), প্রিয়ম আর্চি, আরজে সায়ন, রোদ্দুর রায় এবং নওশাবা আহমেদ। ছবিতে উঠে এসেছে, ডিজিট্যাল কনটেন্ট কীভাবে বিনোদন দুনিয়ার ওপর এমনকি সমাজের ওপরেও কবজা করেছে। কীভাবে খ্যাতির পিছনে মানুষ ছুটছে। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-কে। 

    ছবিটি নিয়ে পরিচালক বলছেন, 'এখন সমস্ত কিছুই কনটেন্ট! কিন্তু যাঁরা এই কনটেন্ট তৈরি করেন, তাঁদের গল্প আমরা খুব একটা বলি না। মাইক্রো ইনফ্লুয়েন্সাররা, যারা স্বীকৃতি আর আয়ের জন্য এক নতুন পথ খুঁজে পেয়েছে, তাঁদের নিয়েই এই গল্প। আমি এই নতুন ডিজিটাল ক্রিয়েটরদের যুগে ভীষণভাবে আকৃষ্ট, আর দেখছি কীভাবে সমাজ বদলে যাচ্ছে। আমি এমন একটা ছবি বানাতে চেয়েছি, যেখানে দেখানো হবে, কীভাবে একটা ফোনের স্ক্রিন, মানুষের স্বপ্নের প্রধান জানালা হয়ে উঠেছে।

    দৈনিক মজুরির শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের কণ্ঠ খুঁজে পাচ্ছেন, তাঁদের গল্পও উঠে আসবে এই সিনেমায়। যেহেতু এখন কনটেন্ট তৈরি সবার পক্ষেই সহজ, সেই কারণে সফলতার ধারণা কীভাবে বদলে যাচ্ছে, সেটাই এই ছবির মূল ভাবনা। মূলত ‘দেশলাই’ এক সাধারণ মানুষের গল্প, যে সাধারণের মধ্যে থেকেও বড় হয়ে ওঠার স্বপ্ন দেখে। ছবির টাইটেল ট্র্যাকের মিউজিক ভিডিওতে থাকছে বিশেষ চমক। টাইটেল ট্র‍্যাকের মিউজিক ভিডিওতে দেখা যাবে, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। ইতিমধ্যে মিউজিক ভিডিও শ্যুটিং শেষ। ছবিটির মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি। 

    অন্যদিকে, আজই ঘোষণা হয়েছে প্রিয়ঙ্কা সরকারের আরও একটি নতুন ওয়েব সিরিজ। কুহেলি। এই নামটা শুনলে আজও বাঙালির প্রথম যে সিনেমার কথা মনে পড়ে, তা হল বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee) ও সন্ধ্যা রায়ের (Sandhya Roy) বিখ্যাত সেই সিনেমার কথা। তবে এবার, এই নামেই এক রহস্যে মোড়া ওয়েব সিরিজের গল্প বুনেছেন, পরিচালক অদিতি রায় (Aditi Roy)। মে মাসে 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। মুখ্যভূমিকায় রয়েছেন, ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh), সুস্মিতা দে (Susmita Dey), অঙ্গনা রায় (Angana Roy), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও কৌশিক সেন (Kaushik Sen)। 

    Click here to Read More
    Previous Article
    Bhoot Ji Kar Film: ইউটিউবে মুক্তি পেল রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি 'ভূত জি কর', ছবির পটভূমিকা আর জি কর-কাণ্ড?
    Next Article
    Entertainment News Update: বিচ্ছেদ নাকি সবই লোক দেখানো? অভিনেত্রী স্ত্রী নতুন ব্যবসা শুরু করতেই হাজির প্রাক্তন স্বামী!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment