Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    নেই শচীন, একসঙ্গে বিশ্বকাপ জিতেও বাদ রোহিত! সেরা ওপেনার হিসেবে কাকে বাছলেন কোহলি?

    2 days ago

    সামনেই আইপিএল। গতবার আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে। ২৮ মার্চ থেকে নয়া অভিযানে নামবেন বিরাটরা। তার আগে কঠিন প্রশ্নের মুখে পড়লেন তিনি।

    তাঁরা একসঙ্গে বিশ্বকাপ জিতেছেন। শুরুতে নেমে বিপক্ষের মনে ভয় ধরিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু তারপরও টি-টোয়েন্টিতে প্রিয় ওপেনার হিসেবে বিরাটের পছন্দের তালিকায় রোহিতের ঠাঁই হল না। এমনকী যাঁকে তিনি সর্বকালের সেরা বলে ভাবেন, সেই শচীন তেণ্ডুলকরকেও কোহলি পছন্দের ওপেনারের জায়গা দিলেন না। তাহলে কাকে সেরা ওপেনার বেছে নিলেন কোহলি?

    সামনেই আইপিএল। গতবার আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে। ২৮ মার্চ থেকে নয়া অভিযানে নামবেন বিরাটরা। তার আগে কঠিন প্রশ্নের মুখে পড়লেন তিনি। আরসিবি’র সোশাল মিডিয়া হ্যান্ডলে কোহলির সঙ্গে আলাপচারিতার ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে দু’জনের মধ্যে একজনকে তাঁর পছন্দের ওপেনার হিসেবে বেছে নিতে বলা হয়।

    সেই তালিকায় অ্যাডাম গিলক্রিস্ট, সুনীল নারাইন, ট্র্যাভিস হেড, ফাফ ডু’প্লেসিস, শিখর ধাওয়ান, শেন ওয়াটসন-সহ অনেকের নাম ছিল। তবে প্রথমে বীরেন্দ্র শেহওয়াগকে বেছে নেন কোহলি। একটা সময় ‘লড়াই’ চলে শেহওয়াগ ও শচীন তেণ্ডুলকরের মধ্যে। সেখানে শেহওয়াগকে এগিয়ে রাখেন আরসিবি তারকা। কিন্তু ক্রিস গেইলের নাম আসতেই ক্যারিবিয়ান ক্রিকেটারকে বেছে নেন তিনি। এমনকী সেই প্রতিযোগিতায় রোহিত শর্মার নাম এলেও আর অন্য কিছু ভাবেননি। শেষ পর্যন্ত ক্রিস গেইলকেই প্রিয় ওপেনার হিসেবে বেছে নেন কোহলি।

    তবে কোহলি এই পুরো তালিকাটাই তৈরি করেছেন টি-টোয়েন্টির নিরিখে। সেই কারণে শচীন ও রোহিতের নাম বাদ দেওয়ার সময় বেশ কিছুক্ষণ সময় নেন। তালিকাটা টি-টোয়েন্টির হিসেবে কি না, সেটা জিজ্ঞেসও করে নেন। তারপর ক্রিস গেইলের নাম সবার উপরে রাখেন। যাঁর সঙ্গে আরসিবি’তে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন কোহলি। অন্যদিকে ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপে একসঙ্গে ওপেন করেন রো-কো। তবে শচীনের সঙ্গে কোহলি কখনও টি-টোয়েন্টি খেলেননি।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Royal Challengers Bengaluru (@royalchallengers.bengaluru)

    Click here to Read More
    Previous Article
    ‘জোড়া ভুলেই ব্যর্থ কেকেআর’, আইপিএলে নাইটদের ফেভারিট ধরতে নারাজ কুম্বলে
    Next Article
    Beldanga Incident : আর্জি খারিজ, বেলডাঙা হিংসাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment