Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Navya Naveli Nanda: অমিতাভের নাতনি, অভিনয় থেকেও দূরে! তাও কেন কটাক্ষের শিকার হতে হয় নব্যাকে?

    5 days ago

    কলকাতা: অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। তারকা পরিবারের সন্তান হয়েও তিনি অভিনয়কে প্রথম পছন্দ হিসেবে বেছে নেননি। নিজের শর্তেই জীবন বাঁচতে চেয়েছেন তিনি। নব্যা নবেলী নন্দ (Navya Naveli Nanda)। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতনি। নিজের মতো করেই নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে তারকাদের মতোই, একাধিক বিষয়ে চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন তিনি। সফল উদ্যোগপতি হয়ে ওঠার পথেও এসেছে নানা বাধা বিপত্তি। রুপোলি পর্দার পরিবারের সঙ্গে যুক্ত থাকার জন্য বারে বারে কটাক্ষে বিদ্ধ হয়েছেন নব্যা। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।

    নব্যা এর আগে একাধিক সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ভীষণ অন্তর্মুখী। আর তাঁর এই স্বভাবের জন্যই অনেকে তাঁকে ভীষণ ভুল বোঝেন। এই কারণে নব্য়াকে অনেক কুকথাও শুনতে হয়। তবে নব্যা সবসময় সচেতন থাকেন যে, এই সমস্ত কথা যেন তাঁর আত্মবিশ্বাসে কোনও প্রভাব না ফেলে। নব্যা জানান, সমাজমাধ্যমে যা বলা হয় তাঁকে নিয়ে, সেই সমস্ত বিষয়ে তিনি নিজেকে প্রভাবিত হতে দেন না। সব সময়েই তিনি এই বিষয়ে সচেতন থাকার চেষ্টা করেন। তিনি বলেন, 'পাবলিক ফিগার' হিসেবে তিনি সমাজমাধ্যমে সচেতন থাকার চেষ্টা করেন।

    নব্যা বলেন, 'আমি মানুষের জন্য কাজ করি। সেই কারণে মানুষ আমায় নিয়ে কী ভাবছেন, কী বলছেন সেটা জানা আমার পক্ষে ভীষণ জরুরি। এটা প্রয়োজন কারণ, যাতে আমার কাজটা আরও ভাল হয়, আমি মানুষের কথা তুলে ধরতে পারি। এটা ব্যক্তিগত কারণে নয়, মানুষের জন্যই আমি সমাজমাধ্যম ব্যবহার করি। ‘ইন্ডিয়া টুডে মুম্বই এনক্লেভ ২০২৪’-এ অনুষ্ঠানে এসে নিজের জীবনধারা, ভাবনা নিয়ে মুখ খুলেছেন নব্যা। তিনি জানিয়েছেন, তিনি কখনও অভিনয় করতেই চাননি। পরিবারের সবাই অভিনয় পেশার সঙ্গে যুক্ত হলেও, অভিনয় তাঁকে টানেনি কখনোই। বরং তিনি অনেক বেশি চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে। সমাজমাধ্যমের মাধ্যমে নিজের মতামত চারিদিকে ছড়িয়ে দিতে। অভিনয়ের দুনিয়ায় চাইলেই তিনি পা রাখতে পারতেন। বাড়ির সবাই তাঁকে সেই কথাই বলেছিল, কিন্তু নব্যা বেছে নিয়েছেন নিজের পছন্দকে। 

    নব্যা আরও বলেন, তিনি তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ যে তিনি যা যা চেয়েছেন, পরিবার তাই করতে দিয়েছে। সমর্থন করেছে তাঁকে। যা যা সমর্থন ও সুযোগ তিনি এতদিন ধরে পেয়ে এসেছেন, তাঁর জন্য কৃতজ্ঞ তিনি এই কথাই জানিয়েছিলেন। প্রসঙ্গত, ব্যবসার পাশাপাশি, পড়াশোনাতেও মন রয়েছে নব্যার। সদ্য সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছিলেন তিনি আইআইএম আমদাবাদে ভর্তি হয়েছেন উচ্চ শিক্ষার জন্য। তবে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষেরও শিকার হয়েছেন তিনি। 

    Click here to Read More
    Previous Article
    Shiboprosad Mukherjee: সুমন ঘোষের পরিচালনায় 'ফ্যামিলিওয়ালা'-র শ্যুটিং শেষ করলেন শিবপ্রসাদ, কেমন অভিজ্ঞতা নায়ক আর পরিচালকের?
    Next Article
    Gaurav Kapur: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব কপূর? কবে অনুষ্ঠান? কেই বা পাত্রী?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment