Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    মুম্বই ম্যাচে নামতেই ‘রাজা’র আসনে, পোলার্ড-এবি’কে টপকে আইপিএলে নয়া রেকর্ড নারিনের

    1 week ago

    ১৪ বছর ধরে নাইটদের সুখ-দুঃখের সঙ্গী নারিন। কেকেআর বলতে যে ক'জন প্লেয়ারের কথা মনে পড়ে, তাঁদের মধ্যে এই মুহূর্তে সবার আগে মনে পড়বে সুনীল নারিনের নাম। এবার আইপিএলের সর্বকালের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন নারিন।

    কেকেআর বলতে যে ক’জন প্লেয়ারের কথা মনে পড়ে, তাঁদের মধ্যে এই মুহূর্তে সবার আগে মনে পড়বে সুনীল নারিনের নাম। বলা যায়, নাইট রাইডার্সের ‘বয়োজ্যেষ্ঠ’ প্লেয়ার ক্যারিবিয়ান তারকা। এবার আইপিএলের সর্বকালের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন নারিন। বিদেশিদের মধ্যে কায়রন পোলার্ডকে টপকে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন নাইট ক্রিকেটার।

    ২০১২ সাল থেকে বেগুনি-সোনালি জার্সি পরে আসছেন নারিন। ১৪ বছর ধরে নাইটদের সুখ-দুঃখের সঙ্গী। তিনবার ট্রফি জিতেছেন। তাঁর ঘূর্ণির হাত থেকে বাঁচেননি কোনও ব্যাটার। আবার ওপেনে নেমে বিপক্ষকে চমকে দিয়েছেন। এবার ইতিহাসে নারিন। এতদিন বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার কায়রন পোলার্ডের।

    আইপিএলের ১৯তম সংস্করণে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে নাম থাকতেই পোলার্ডকে টপকে গেলেন নারিন। তিনি খেলেছেন ১৯০টি ম্যাচ। এই তালিকায় নারিন, পোলার্ডের পর নাম আসবে এবি ডি’ভিলিয়ার্সের (১৮৪), ডেভিড ওয়ার্নার (১৮৪), ডোয়েন ব্র্যাভো (১৬১)। এখনও পর্যন্ত আইপিএলে ১৯০টি ম্যাচে নারিন করেছেন ১৭৮০ রান। উইকেট সংখ্যা ১৯২।

    অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স এই নিয়ে আইপিএলে ৩০০ টি ম্যাচ খেলতে নামল। বিশ্বজুড়ে আর কোনও ফ্র্যাঞ্চাইজি এত ম্যাচ খেলেনি। এমনকী আন্তর্জাতিক, ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় এখন তৃতীয় স্থানে মুম্বই। পাকিস্তান ক্রিকেট দল ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল সমারসেট ৩০৩টি ম্যাচ খেলেছে। মুম্বই আইপিএলে খেলেছে ২৭৭টি ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে ২২টি ম্যাচ।

    Click here to Read More
    Previous Article
    IPL 2026: KKR vs MI, হিটম্যান রোহিতে ‘হিট’ মুম্বই! ভঙ্গুর বোলিংয়ে আইপিএলের শুরুতেই কুপোকাত নাইটরা
    Next Article
    IPL 2026: KKR vs MI, ‘ঘরের ছেলে’ রাহানে-অঙ্গকৃষের ব্যাটে বড় রান নাইটদের, মুম্বইকে ভোগাল হার্দিকের নেতৃত্ব!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment