Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mamata Banerjee: "সৌজন্যতার খাতিরে কিছু বলিনি..", তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার মুহূর্তে কমিশনকে তীব্র আক্রমণ মমতার

    22 hours ago

    কলকাতা: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম, বিজেপি। আজ প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগে কমিশনকে জোর নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    [yt]https://youtu.be/cN2cqlL7phU?si=DOhC2xmC3r7WRemo[/yt]

    আরও পড়ুন, "সিপিএম খুঁজে খুঁজে এমন প্রার্থী দিয়েছে, যাতে তৃণমূলকে জেতানো যায় "! বরানগরে BJP-র প্রার্থী পদ পেয়েই বিস্ফোরক সজল

    তিনি এদিন বলেন,' আমি বিজেপি প্রার্টিকে বলব, এত ভয় পাচ্ছেন কেন ? ভদ্রভাবে, কারণ ওনাদের সৌজন্যতা নেই। আমাদের আছে।  বলব আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। এবং আপনারা এজেন্সিদের দিয়ে কলকাঠি না নাড়িয়ে লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সঙ্কট না করে, পেট্রোলের সঙ্কট না করে, স্কুলগুলির সঙ্কট না করে, লড়াইতে আসুন না। শান্তিপূর্ণভাবে , সৌজন্যমূলকভাবে, রাজনৈতিকভাবে লড়াইটা হোক, গণতন্ত্রের ভিত্তি মজবুত করার জন্য। আর বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হল না এখনও ইলেকশনের। তার মধ্যে মুখ্যসচিব থেকে শুরু করে, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে...সব চেঞ্জ করে দিলেন।তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন ? সরাসরি খেলুন। দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধিই যখন ভঙ্গ করেছেন, তখন সরাসরি প্রচারে নেমে, মঞ্চ করে মিটিংটাও করুন।...আমাদের হাত থেকে তো সব পাওয়ার কেড়ে নিয়েছেন, কিন্তু একটা পাওয়ার কাড়তে পারেননি। সেটা হচ্ছে ম্যান পাওয়ার।'

    তোপ দেগে তিনি আরও বলেন, আপনাদের অনেক পরিকল্পনা আছে, কিন্তু তাও মনে রাখবেন। সব অফিসারই আমাদের অফিসার। যারা বাংলায় কাজ করে, ইলেকশন ডিক্লিয়ার হলেও, ইলেকটেড গভমেন্ট কিন্তু থাকে। এবং আগামীদিনেও বিজেপির কোনও সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল, তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড়িয়ে হ্যারাস করা। এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া।... মানুষের আত্মা কাঁদছে। আঁধারের নামে লাইন দেওয়া, গ্যাসের নামে সার্ভার বন্ধ করে, মানুষকে প্যানিক করা, নোট বন্দির নামে লাইন করা, এসআইআর এর নামে লাইন করা। নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন এই নির্বাচনে। বাংলার অস্মিতা রক্ষার লড়াই এটা। বাংলার অস্তিত্বের রক্ষার লড়াই এটা। এই লড়াইয়ে বাংলা জিতবে। আর বাংলার মা-মাটি মানুষ জিতবে। দিল্লিকা লাড্ডুরা জিতবে না।'

     

     

    Click here to Read More
    Previous Article
    বিধানসভা ভোটে বড় চমক, বাংলার তারকা পেসারকে প্রার্থী করছে তৃণমূল
    Next Article
    West Bengal Assembly Election 2026 : 'পুরনো কথা যাতে আর বেশি বলতে না পারেন', ভবানীপুর আসন প্রসঙ্গে শমীক ভট্টাচার্যর কাছে 'কৃতজ্ঞ' তৃণমূল সাংসদ

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment