Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দাঁড়াবেন ? প্রার্থী তালিকায় মাস্টারস্ট্রোক তৃণমূলের

    3 days ago

    কলকাতা: এবার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল তৃণমূলের। ভোটের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই আলোচনার শিরোণামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। মূলত, গতকাল প্রার্থী তালিকায় প্রকাশ করে দিয়েছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে বিজেপি। শুধু ভবানীপুর কেন্দ্রে নয়, নন্দীগ্রামেও তাঁকে প্রার্থী করা হয়েছে। দু দুটো কেন্দ্রে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই উৎসাহ যেন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে প্রার্থী তালিকায় বড় চমক তৃণমূলের। ২০২৬ এর বিধানসভা ভোটে ভবানীপুর থেকে প্রার্থী পদে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

    [yt]https://youtu.be/cN2cqlL7phU?si=DOhC2xmC3r7WRemo[/yt]

    আরও পড়ুন, "সৌজন্যতার খাতিরে কিছু বলিনি..", তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার মুহূর্তে কমিশনকে তীব্র আক্রমণ মমতার

    ২৬-র ভোটে এবার ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 

    একুশের নির্বাচনে, প্রার্থী তালিকা প্রকাশের আগেই, একটি প্রচার সভায় দাঁড়িয়ে সেবার মমতা বলেছিলেন, কেমন হয়, যদি আমি নন্দীগ্রাম থেকে দাঁড়াই ? তারপর ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছিল শুভেন্দুর বিপরীতে মমতার ভোটযুদ্ধে। যদিও জল গড়িয়ে সবশেষে দাঁড়িয়েছিল সেই ভবানীপুরেই। তাই সেই অর্থে ছাব্বিশের অলিন্দ-নিলয়, এই দুই হেভিওয়েট কেন্দ্র, নন্দীগ্রাম ও ভবানীপুরে, দুই জায়গাতেই এবার আগেই মাস্টারস্ট্রোক দিয়ে রেখেছে বিজেপি। শুধু জানা বাকি ছিল, ছাব্বিশের ভোট-যুদ্ধের ময়দানে কাকে কোথায় নামাবেন, প্রার্থী তালিকার সেই রণকৌশল এবার এসে গেল প্রকাশ্যে। একাধিক কেন্দ্রে কিছু রয়েছে আগের মুখ, কেউ কেউ আবার নতুন স্থানে। কেউ গিয়েছেন বাদ। 

    বিধানসভা নির্বাচনে কার বিপরীতে দাঁড়ালেন তিনি ?

    মূলত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই একটাই প্রশ্ন উঠছিল, কে কোন কেন্দ্র থেকে কোন হেভিওয়েট প্রার্থী লড়বেন। বিশেষ করে শুভেন্দুকে প্রার্থী পদে ঘোষণার পর, সেই প্রশ্নটাই বারবার ফিরে আসছিল। তবে এবার আর কোনও দ্বন্দ্ব নেই। একুশের মতো ব্যাতিক্রমী পথে নয়, বরং বরাবরের চেনা কেন্দ্র থেকেই ভোট যুদ্ধে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিন দুপুরে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হতে দেখা যায়। এবং সেই দেওয়াল লিখনই যেনও আরও বড় ইঙ্গিত বহন করছিল। তবে এবার ভোটযুদ্ধে পাল্লা ভারী হবে কোন দিকে ? বরাবরের ছবিই কি ধরা পড়বে, নাকি সমীকরণ বদলাবে, সেই কথা সময়ই বলবে। 

     

     

     

     

    Click here to Read More
    Previous Article
    TMC Candidate List Announcement: উত্তরবঙ্গে তৃণমূলের চমক! রাজগঞ্জ থেকে নির্বাচনে প্রার্থী এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন
    Next Article
    Kunal Ghosh: ভোটে লড়ছেন কুণাল ঘোষ, ৫৭ বছর বয়সে এই প্রথমবার নির্বাচনী লড়াইয়ে, এই আসনে প্রার্থী করল তৃণমূল...

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment