Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mamata Banerjee Delhi: বঙ্গ ভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ, অভিযোগ মমতার! 'আমাদের বেলায় ব্ল্যাক কার্পেট?' হুঙ্কার মুখ্যমন্ত্রীর

    1 day ago

    আশাবুল হোসেন, নয়া দিল্লি: দিল্লির বঙ্গভবনে নজিরবিহীন পুলিশের নিরাপত্তা, কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর। 'বঙ্গ ভবনে তল্লাশি করছে দিল্লি পুলিশ, এটা ওরা করতে পারে না', বঙ্গ ভবন ঘিরে রেখেছে পুলিশ, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি পুলিশের  বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ মুখ্যমন্ত্রীর।

    এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'অমিত শাহ পশ্চিমবঙ্গে এলে লাল কার্পেট, আমাদের বেলায় ব্ল্যাক কার্পেট?' কেউ না লড়লেও, আমি লড়ব হুঙ্কার মুখ্যমন্ত্রীর। পরিস্থিতি দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চাণক্যপুরী, হেইলি রোডের বঙ্গ ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়।                             

    আজ বিকেলে কমিশনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। । আজ বিকেল ৪টে নাগাদ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল।

    তার আগে, সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ল দিল্লির বঙ্গভবন। পুলিশে পুলিশে ছয়লাপ এলাকা। বঙ্গভবনের গেটের কাছে দিল্লি পুলিশের তরফে বাহিনী মোতায়েন। দিল্লির হেইলি রোড জুড়ে পুলিশের ব্যারিকেড। এখানেই রয়েছেন SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ তোলা একাধিক পরিবারের সদস্য। ২ জায়গাতেই SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ তোলা একাধিক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মমতা-অভিষেক। 

    সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্যের CEO দফতরের বিরুদ্ধে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR নিয়ে শুরু থেকেই বিরোধিতার সুর সপ্তমে তুলেছেন তিনি। ইতিমধ্যে একটা-দুটো নয়, মুখ্য নির্বাচন কমিশনারকে ৬টি চিঠি লিখেছেন তিনি! পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবিও তুলেছেন। মুখ্য নির্বাচন কমিশনারকে এই চিঠি দেওয়ার পরদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

    এর আগে SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন দোলা সেন, মহুয়া মৈত্ররা। বুধবার সেই মামলার শুনানি রয়েছে। তার আগে এবার SIR নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার SIR সংক্রান্ত বাকি মামলাগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।                                                                   

    Click here to Read More
    Previous Article
    Monkey Fever : এবার ভারতে 'মাঙ্কি ফিভার' ! আতঙ্ক বাড়িয়ে রোগীর মৃত্যু, কীভাবে ছড়ায়? কী লক্ষণ?
    Next Article
    Weather Update : ফের তরতরিয়ে নামল পারদ, দক্ষিণবঙ্গে ১১ ! দার্জিলিংয়ে ৪ ডিগ্রি, দোসর হবে বৃষ্টি?

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment