Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ! সিলিন্ডার ফাটল স্কুলের ক্যান্টিনে

    1 day ago

    শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ভয়াবহ। গা শিউরে ওঠা । আতঙ্কের ছবি। রাজ্যে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ঘটল বিরাট অঘটন। একেবারে পরীক্ষা হলের সামনেই ভয়াবহ শব্দে ঘটল বিস্ফোরণ। ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল এলাকা। আতঙ্কে ছোটাছুটি পড়ে গেল এলাকায়। পরীক্ষা হলের ভিতর পড়ুয়াদের কী হল, উৎকণ্ঠায় ভুগতে শুরু করেন অভিভাবকরা। কোচবিহারের তুফানগঞ্জে একটি স্কুলের ঘটনা।

    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর ক্যান্টিনে রান্না করার সময়ই এলপিজে সিলিন্ডার ফেটে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই  জানিয়েছে পুলিশ । সূত্রের খবর, শিক্ষকেরা রান্না করছিলেন, সেই সময় সিলিন্ডারে আগুন লাগে। তাতেই এই ভয়ঙ্কর শব্দ। অনেক বড় বিপদ ঘটতে পারত, তবে বরাত জোরে সকলেই বেঁচে গিয়েছেন।

    পুলিশ এসে  মাঠে সিলিন্ডারটি বের করে দেয়। মাঠেই ফাটে সিলিন্ডারটি। জানিয়েছে পুলিশ  । 

     

    Click here to Read More
    Previous Article
    India-Bangladesh Relation : কূটনৈতিক টানাপোড়েনের আবহে বড় পদক্ষেপ ভারতের, বাংলাদেশের জন্য বরাদ্দ কমল বাজেটে
    Next Article
    মালদায় ফের ঘর ভাঙল কংগ্রেসের, মৌসম ফিরতেই ছেড়ে গেলেন ...

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment